পাঁচ ম্যাচের বেশি খেলব না কখনো বলিনি: তামিম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪১ পিএম

পাঁচ ম্যাচের বেশি খেলবেন না এমন কথা কাউকে, কখনো আমি বলেননি -বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল।

বুধবার বিকেলে নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় তামিম এ কথা বলেন।

গুঞ্জন ছড়িয়েছিলো- তামিম বিশ্বকাপে পাঁচ ম্যাচের বেশি খেলতে পারবেন না- এমন শর্ত দেয়ায় তাকে দলে রাখা হয়নি। তবে, তামিম ভিডিও বার্তায় এ কথা অস্বীকার করেছেন।

তিনি বলেন, ‘কেউ কেউ বলছে, আমি নাকি বলেছি পাঁচ ম্যাচের বেশি খেলব না। এটা মিথ্যা। আমি কখনো, কোথাও বলিনি পাঁচ ম্যাচের বেশি খেলব না।’

ভিডিও বার্তায় তামিম বলেন, ‘৪৪ রানের ইনিংসের পর আমি একটু ব্যথা অনুভব করেছি খেলার শেষে। আসলে প্রথম ম্যাচেও আমি একটু ব্যথা অনুভব করেছি। যখন খেলা শেষ হলো তখন আমি আমার অবস্থান বললাম ফিজিওকে। ঠিক ওই সময়ে তিনজন নির্বাচক ড্রেসিংরুমে আসেন।’

‘একটা জিনিস আপনাদের আমি পরিস্কার করে দিতে আমি কখনো কাউকে আমি বলিনি পাঁচটা ম্যাচের বেশি খেলব না। এই কথাটা কোন সময় হয়নি। কাল নান্নু ভাইও এই কথা নিশ্চিত করেছে। আমি জানি না এটা কীভাবে মিডিয়াকে ফিট করা হয়েছে।’

‘আমি নান্নু ভাইকে বলেছিলাম, দেখেন আমার শরীর এরকমই থাকবে। আপনারা যখন দল নির্বাচন করবেন এই জিনিসগুলো মাথায় রেখে দল নির্বচন করবেন।’

এদিকে নানা নাটকীয়তার পর বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডের সবচেয়ে বড় চমক ছিলো তামিমের না থাকা।

বিসিবির ভাষ্য, ইনজুরির কারণেই তামিম ইকবালকে দলে নেয়া হয়নি।

এর আগে সকালে নিজের ফেসবুকে এক পোস্টে তামিম লেখেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো। গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে।  আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত- সমর্থক সবারই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।’

এশিয়া কাপে পিঠের ইনজুরিতে খেলা হয়নি তামিমের। ধারনা করা হচ্ছিলো নিউজিল্যান্ড সিরিজে ফিরবেন। কিন্তু হলো না, শেষ পর্যন্ত বিশ্বকাপ দলের সদস্য হতে পারেননি অভিজ্ঞ এই ওপেনার।

বুধবার বিকেলে বিমানের একটি চার্টাড ফ্লাইটে ওয়ান ডে বিশ্বকাপ খেলতে ভারতে উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করে। বিশ্বকাপে অংশ নেওয়া ১৫ ক্রিকেটারসহ হেড কোচ-সহকারী কোচ-বোলিং কোচ, টিম ফিজিও, টিম ম্যানেজারসহ আরও ১৩ জন স্টাফ ভারত সফরে গেছেন।

ভারতে বাংলাদেশ দলের প্রথম গন্তব্য আসামের গুয়াহাটি। সেখানে বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রস্তুটি ম্যাচের প্রথমটি মাঠে গড়াবে শুক্রবার। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা।

একাত্তর/আরএ
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর