কোপার ফাইনালে মেসিকে চাইলেন নেইমার

আপডেট : ০৬ জুলাই ২০২১, ০৯:৪১ পিএম

যতই শেষের পথে ততই জমে উঠছে কোপা আমেরিকা। এরইমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে নেইমারের ব্রাজিল। এখন সবাই তাকিয়ে মেসির আর্জেন্টিনার দিকে। 

ফুটবলপ্রেমীদের একটাই প্রত্যাশা। ফাইনাল হোক ব্রাজিল-আর্জেন্টিনা। ফুটবল বিশ্ব আরও বিভক্ত হয়ে পড়ুক দুই শিবিরে। উত্তেজনার পারদ তাই চড়ছেই। 

ভোরে কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। জিতলেই ফাইনাল। সেখানে অপেক্ষায় ব্রাজিল। যারা কোপার বর্তমান চ্যাম্পিয়ন। তবে আর্জেন্টিরা ফাইনালে উঠলে সমীকরণ হবে কঠিন।

বার্সেলোনায় মেসির সঙ্গে কয়েক বছর খেলেছেন নেইমার। দুজনের বন্ধুত্ব গভীর। তবে নেইমার এবার মেসিকে খোলা চ্যালেঞ্জ করে রাখলেন। 

image


পেরুর বিরুদ্ধে জিতে উঠেই নেইমার কোনও রাখঢাক না রেখে বললেন, 'মেসি এবার ফাইনালে তোমাকে চাই। আর্জেন্টিনা দলে আমার অনেক বন্ধু আছে। তবে কোপা জিতবে ব্রাজিল।'

পেরুর বিরুদ্ধে একমাত্র গোল করেছেন লুকাস পাকেতা। তাকে সহায়তা করেছেন নেইমার। দুই জনের পাস খেলার একটি ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। 

আরও পড়ুন: ইতালি-স্পেন: মুখোমুখিতে কে এগিয়ে?

মেসি-নেইমার, দুই জনেই এবারের কোপায় রয়েছেন দুর্দান্ত ফর্মে। মেসি এখনও পর্যন্ত ২২টি ড্রিবল করেছেন। নেইমার ২১টি। 

মেসির গোল চারটি। নেইমারের দুটি। মেসি সতীর্থদের চারটি গোলে সহায়তা করেছেন। নেইমার করেছেন তিনটিতে।


একাত্তর/আরবিএস  

জাতীয় দলের হয়ে মাঠে নামার ঠিক আগেই এক অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়ে ব্রাজিল শিবিরে বড়সড় ধাক্কা দিলেন চেলসির তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। ইনজুরির অজুহাতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি...
ফুটবল বিশ্বে ফের এক রোমাঞ্চকর পুনর্মিলনী! ব্রাজিলীয় সেনসেশন নেইমারের ক্লাবেই ভিড়লেন তাঁর বহু পুরনো ও প্রিয় বন্ধু ফিলিপ কুতিনহো। দীর্ঘদিনের বন্ধুকে পাশে পেতে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস চলতি মৌসুমের...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর