তৃতীয় হয়ে কোপা শেষ করলো কলম্বিয়া

আপডেট : ১০ জুলাই ২০২১, ০২:৩৭ পিএম

কোপা আমেরিকার দুই ফাইনালিস্ট ব্রাজিল-আর্জেন্টিনা, উভয় দলকেই দারুণ বেগ দেওয়া কলম্বিয়া আসর শেষ করলো তৃতীয় দল হিসাবে। 

শনিবার (১০ জুলাই) ভোরে রিও ডি জেনিরোতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কলম্বিয়া ৩-২ গোলে হারিয়েছে পেরুকে। স্কোর লাইনই বলে দিচ্ছে খেলা হয়েছে সেয়ানে সেয়ানে।

অনেকটা বিশ্বকাপের আদলেই কোপা আমেরিকায় সেমিফাইনালে দুই পরাজিত দলকে নিয়ে হয়, তৃতীয় স্থান-নির্ধারক ম্যাচ। 

এবারের কোপায় কলম্বিয়া মেসিদের বিরুদ্ধে সেমির ম্যাচটা টাইব্রেকার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিল আর গ্রুপ পর্বে নেইমারদের বিরুদ্ধে দারুণ লড়াই করেছিল। 

সাধারণত তৃতীয় স্থানের ম্যাচ ম্যাড়ম্যাড়েই হয়ে থাকে। তবে কোপায় সেই ম্যাচটা বেশ টানটান হয়েছে। পাঁচ গোলের থ্রিলারে পেরুকে ম্যাচের শেষ মুহূর্তে দিয়াজের গোলে হারিয়েছে কলম্বিয়া। 

আরও পড়ুন: মেসির চুক্তি নিয়ে বিপাকে বার্সেলোনা

শুধু তাই নয়, ম্যাচে দুটি গোলে করে লুই দিয়াজ দলকে তৃতীয় স্থান এনে দিয়েছেন। ব্রাজিলের বিরুদ্ধে সেমিতে দারুণ খেলে পেরু যথাসাধ্য চেষ্টা করেছিল। 

ম্যাচের প্রথম গোলটা পেরুই করেছিল ৪৯ মিনিটে, কলম্বিয়ার কুয়ার্দো দলকে সমতায় ফেরান। এরপর ম্যাচের ৬৬ মিনিটে লুইস দিয়াজ কলম্বিয়াকে ২-১ গোলে এগিয়ে দেন। 

পেরুর লাপাদুলা ৮২ মিনিটে দলকে সমতায় ফিরিয়ে এনেছিলেন, কিন্তু শেষরক্ষা হয়নি। গত কোপার রানার্স আপ পেরুকে এবার চতুর্থ স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো।


একাত্তর/আরবিএস  

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকা এবং পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন সাগরে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, হয়ে উঠেছে উত্তাল। সাগরের তীব্র...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে এসে নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের আলোচনায় প্রথমবারের মতো...
মৌলভীবাজারে শিক্ষা সফরের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার শ্রীমঙ্গল উপজেলার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর