আইপিএলে নতুন প্রযুক্তি, দেবে নির্ভুল আউটের সিদ্ধান্ত

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৯:৫৬ পিএম

ডিসিশন রিপ্লে সিস্টেম বা ডিআরএস-এর দিন শেষ! এবার এলো এসআরএস-স্মার্ট রিপ্লে সিস্টেম। হক-আই আর থার্ড আম্পায়ারের মাঝে থাকবে না আর আর কোন তৃতীয় পক্ষ। আইপিএলে যেকোনো সিদ্ধান্তকে আরো নির্ভুল আর দ্রুত করতেই আনা হচ্ছে এই নতুন প্রযুক্তি।

এত দিন হক-আই প্রযুক্তিবিদ এবং তৃতীয় আম্পায়ারের মাঝে ছিলেন সম্প্রচারকারী সংস্থার এক ব্যক্তি। এখন থেকে আর তাঁকে মাঝে রাখা হবে না। এর ফলে তৃতীয় আম্পায়ার অনেক তাড়াতাড়ি বেশি তথ্য পাবেন। একই সঙ্গে দু’টি ছবি দেখার সুযোগ থাকছে আম্পায়ারদের কাছে। আগে যা সম্ভব হত না।

ফলে আরও দ্রুত সিদ্ধান্ত দিতে পারবেন তৃতীয় আম্পায়ার। এর আগে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’-টুর্নামেন্টেও কাজে লাগিয়েছিলো এই প্রযুক্তি। নতুন পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে স্থানীয় ও বিদেশি ১৫ জন আম্পায়ারের দুই দিনব্যাপী কর্মশালা এরইমধ্যে মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে।

দুদিন পর মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর। দর্শকদের কাছে ফ্র্যাঞ্চাইজি লিগটিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার পাশাপাশি নির্ভুল সিদ্ধান্ত দিতে যুক্ত করা হচ্ছে এই নতুন প্রযুক্তি। প্রথমবার ব্যবহার হতে চলেছে স্মার্ট রিপ্লে সিস্টেম বা এসআরএস প্রযুক্তি।

একটি ম্যাচে সাধারণত আটটি হক-আই ক্যামেরা ব্যবহার করা হয়। দুপ্রান্তে সোজা বাউন্ডারির সঙ্গে দুদিকের স্কয়ারলেগে দুটি করে ক্যামেরা থাকে। আইপিএলে গত মৌসুম পর্যন্ত হক-আই ক্যামেরা শুধু বল ট্র্যাকিং ও আল্ট্রা-এজের ক্ষেত্রে ব্যবহার করা হতো।

অতীতে মাঠের চারদিকে ক্যামেরা না থাকায় সব ধরণের অ্যাঙ্গেলের ফুটেজ পাওয়া যেত না। এর ফলে ক্লোজ ক্যাচের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হতো আম্পায়ারদের। তবে, এখন থেকে আর তেমনটা আর হওয়ার সুযোগ নেই। মাঠের চারদিকে ৮টি করে হক আই ক্যামেরা থাকবে। এতে সব অ্যাঙ্গেলের ফুটেজ পাওয়া যাবে। যা আম্বায়ারদের নির্ভুল সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এলবিডব্লিউ, কটআউটের বাইরের সিদ্ধান্তগুলোতে ব্রডকাস্টাররা ক্যামেরা ফুটেজ টেলিভিশন আম্পায়ারকে সরবরাহ করতেন। এবার স্মার্ট রিপ্লে সিস্টেমে টিভি আম্পায়ার এবং হক-আই অপারেটর একইকক্ষে বসবেন। দুজনের মধ্যে তৃতীয় কোনো পক্ষ অর্থাৎ, ব্রডকাস্ট ডিরেক্টরের মাধ্যমে যোগাযোগের কোনো প্রয়োজন নেই।

আইপিএলে এসআরএস প্রযুক্তি নতুন হলেও, এর আগে দ্য হানড্রেড টুর্নামেন্টে এই প্রযুক্তি ব্যবহার করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এসআরএস ব্যবহার করে দ্রুত এবং নির্ভুলভাবে ম্যাচ পরিচালনা করতে পারবেন আম্পায়াররা।

এআর
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর