নতুন চ্যালেঞ্জের মুখোমুখি বিশ্বকাপ জয়ী শরিফুল

আপডেট : ১৮ মে ২০২৪, ১০:১৬ এএম

একটা বিশ্বকাপ জিতেছেন আরেকটা জেতার সুযোগ তার সামনে। কঠিন, অনেকের কাছে অসম্ভব, কিন্তু সেই অসম্ভবকে আগেও তো করেছেন সম্ভব। শরিফুল ইসলাম, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার প্লে-তে বাংলাদেশের তুরুপের তাস। নতুন বলে উইকেট আর রান চেক দুটোই দিতে হবে সমান তালে। শরিফুল কতটা প্রস্তুত সেই লক্ষ্যে।

৪ বছর ৩ মাস ৮ দিন। পেছনের সেই মুহূর্তটা ছিলো বড্ড রঙিন। ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বজয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। ছুটে চলা ১১ ইয়াং টাইগারের মাঝে একজন নজর কেড়েছিলেন বেশ। সেই উড়ন্ত, আগ্রাসনে মত্ত বাঘটি ছিলেন শরিফুল ইসলাম।

সময়ের পালাবদলে সেই শরিফুলের সামনে এবার নতুন চ্যালেঞ্জ। ফরম্যাট বদলেছে, বদলেছে যুদ্ধের মঞ্চ, কিন্তু লক্ষ্যটা ওর রয়ে গেছে আগের মতো। বিশ্বজয়। আমেরিকায় চার যুব বিশ্বজয়ীর মাঝে তাই স্পটলাইটে শরিফুল ইসলাম।

যদিও এটাই টাইগার পেসারের প্রথম অ্যাসাইনমেন্ট নয়। সবশেষ ২০২২ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও মাঠে ছিলেন এই ইয়াং টাইগার। খেলেছিলেন একটা ম্যাচ। অ্যাডিলেডে ভারতের বিপক্ষে সেই নার্ভ ক্রাঞ্চিং দিনে উইকেট কিংবা রান চেক কোনোটাই দিতে পারেননি।

কিন্তু তাতে কি? ঘুরে দাঁড়াতেও সময় নেননি শরিফুল। ২০২৩ থেকে এখন পর্যন্ত ১০টা টি-টোয়েন্টিতে উইকেট নিয়েছেন ১১টা, ইকোনমি নামিয়ে এনেছেন আটেরও নিচে। 

সবশেষ বিপিএলে শরিফুল এককথায় ফাটিয়ে দিয়েছেন। ঢাকার হয়ে ১২ ম্যাচে ২২ উইকেট। হায়েস্ট উইকেট টেকার হয়ে শরিফুল সবাইকে ছাপিয়ে গেছেন।

জাতীয় দলে শরিফুলের কাজ বেশ স্পেসিফিক। নতুন বল নাও, উইকেট আর রান চেক দাও। পাওয়ার প্লেতে শরিফুলের দুই ওভার তাই মাস্ট, বাকি দুটা সাধারণত ১১ থেকে ১৮ ওভারের মধ্যে করে থাকেন শরিফুল।

সাম্প্রতিক সময়ে পাওয়ার প্লেতে শরিফুলের স্ট্যাট বেশ ঈর্ষণীয়। শ্রীলঙ্কা সিরিজে ৫.১৬ ইকোনমিতে বল করে উইকেট পেয়েছেন ১টা। জিম্বাবুয়ের বিপক্ষেও পাওয়ার প্লেতে ইকোনমি ছিলো ছয়ের নিচে (৫.৭৫)। 

তবে পেসার হিসেবে শরিফুলের আসল মূল্যায়ন অ্যাওয়েতে। যেখানে গেল নিউজিল্যান্ড সফরে শরিফুল পাওয়ার প্লেতে এককথায় ছিলেন অপ্রতিরোধ্য। ৬ ইকোনমিতে বল করে উইকেট তুলে নিয়েছিলেন ৪টা। ধারণা করা হচ্ছে আমেরিকায়ও সিমিলার কন্ডিশনই পেতে যাচ্ছেন টাইগার পেসার।

এবারের বিশ্বকাপ স্কোয়াডে মোট চার পেসার। সৌম্যকে পার্টটাইম ধরলে সংখ্যাটা দাঁড়ায় পাঁচ। তবে এটা ঠিক ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের মঞ্চে শরিফুলের স্টার্টিংই ঠিক করে দেবে বাংলাদেশের ম্যাচ ভাগ্য।

আরবিএস
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
মাররারা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে যখন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স এসে বসলেন, তখন তাঁর মুখচ্ছবিতে স্পষ্ট ধরা পড়ছিল সীমাহীন হাহাকার ও স্তম্ভিত হওয়ার ছাপ! এর আগেও অজিদের অধিনায়ক...
দীর্ঘ ২৩ বছরের খরা কেটে অজি ডেরায় আগুন জ্বালিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল! ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে বিশ্বসেরা পরাশক্তি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে ইতিহাস সৃষ্টি করেছে...
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় দিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টেই অজিদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে অবিস্মরণীয় এক রেকর্ড গড়েছে...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর