পাকিস্তানকে হারিয়ে প্রথম অঘটন ঘটালো যুক্তরাষ্ট্র

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৯:৫৮ এএম

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম অঘটন দেখলো বিশ্ব। বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে চমকে দিলো আয়োজক যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার ডালাসে টস হেরে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ওভারেই উইকেট হারায় পাকিস্তান। ৯ রান করেই ফেরেন মোহাম্মদ রিজওয়ান। পরের ওভারেই উসমান খানও ধরেন প্যাভিলিয়নের পথ। 

৯৮ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ২৫ বলে ৪০ রান করেন শাদাব খান। ৪৪ রান আসে বাবর আজমের ব্যাটে। শেষ পর্যন্ত শাহীন আফ্রিদির ১৬ বলে ২৩ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৫৯ রান। 

জবাবে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে সমান ১৫৯ রানই তুলে নেয় ইউএসএ। খেলা গড়ায় সুপার ওভারে। যেখানে অ্যারন জোন্স ও হারমিত সিংয়ের সামনে এলোমেলো বোলিং করে ১৮ রান দিয়ে বসেন অভিজ্ঞ মোহাম্মদ আমির। ১৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তান ১ উইকেটে তুলতে পারে মোটে ১৩ রান।

আরবিএস
পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণাতেই বড় রকমের চমক দিয়েছে লঙ্কান নির্বাচকরা!...
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চরম বিশৃঙ্খলা, ক্ষমতার অপব্যবহার এবং প্রাপ্য অর্থ আটকে রাখার মতো বিস্ফোরক অভিযোগে বিশ্ব ক্রিকেটকে তোলপাড় করে দিয়েছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। পিসিবির...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর