রাতে পর্দা উঠছে অলিম্পিকের ৩৩তম আসরের

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০১:৫০ পিএম

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের ৩৩তম আসর শুরুর অপেক্ষায়। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১১টায়।

অলিম্পিকের উদ্বোধনীতে অংশগ্রহণকারী অ্যাথলেটদের প্যারেডের জন্য ব্যাবহার করা হয় স্টেডিয়াম। সেখানে প্যারিসে এবার ১০ হাজার ৭১৪ জন অ্যাথলেটদের দেখা যাবে, নৌকায় করে সিন নদীর ৬ কিলোমিটার পথ পাড়ি দিতে।

এর মধ্য দিয়েই অংশগ্রহণ করতে যাওয়া ২০৬ দেশের পরিচিতি পর্ব শেষ হবে। যেখানে সবার আগে আসবে অলিম্পিকের জন্মভূমি গ্রিস। এরপর পর্যায়ক্রমে বাকি দেশগুলো আসবে। সবশেষ পরিচয় করিয়ে দেওয়া হবে আয়োজক ফ্রান্সকে।

এরপর নাচে, গানে উৎসবমুখর পরিবেশ তৈরি হবে সিন নদীর পাড়ে। থাকবে চোখ-ধাঁধানো আতশবাজির ব্যবস্থাও। এমনকি থাকতে পারে সিনের নদী থেকে সাবমেরিন ভেসে ওঠার দৃশ্যও।

উদ্বোধনী অনুষ্ঠানটি মোট ১২টি ভাগে ভাগ করা হবে। যেখানে মোট ৩ হাজার নৃত্যশিল্পী, সংগীতশিল্পী ও বিনোদনকর্মী অংশ নেবেন।

অনুষ্ঠানে গাইবেন ফরাসি সংগীত তারকা আয়া নাকামুরা। এছাড়া অনুষ্ঠানে থাকছেন টাইটানিকের ‘মাই হার্ট উইল গো অন’ জনপ্রিয় গানের শিল্পী সেলিন ডিওনের পরিবেশনা।

পুরো উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা করছেন প্রখ্যাত থিয়েটার পরিচালক টমাস জলি।

তিনি জানান, এই অনুষ্ঠানে ফ্রান্সের সাংস্কৃতিক, ভাষিক, ধর্মীয় ও লৈঙ্গিক বৈচিত্র্যকে তুলে ধরতে দৃঢ়প্রত্যয়ী।

এই বড় আয়োজন সফল করতে, দেশটির বাড়তি নজর থাকবে নিরাপত্তা ব্যবস্থা ওপর। যেখানে প্রায় ৪৫ হাজার নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১১টায়।

এআর
‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ৩৩ কর্মকর্তার মধ্যে ২৭ জনই অবৈধ’- এমন শিরোনামে প্রকাশিদ প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি।
চলতি বছরের প্যারিস অলিম্পিক শুরু হয়েছিলো বৃষ্টি দিয়ে। কিন্তু এটি শেষ হতে হতে তাপমাত্রা বেড়ে যায়।
প্যারিস অলিম্পিকে পদক তালিকায় তুমুল লড়াই চলছিলো চীন ও যুক্তরাষ্ট্রের। তবে, সবশেষ যুক্তরাষ্ট্র মেয়েদের বাস্কেটবলের সোনা জেতায় পিছিয়ে পড়লো চীন।
অলিম্পিক নারী ফুটবলের ফাইনালে ব্যর্থ ব্রাজিল, শেষ হাসি হেসেছে যুক্তরাষ্ট্র। ১-০ গোলে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্রাজিলকে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর