দেশের হয়ে পুলে নামছে সাঁতারু সামিউল

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১০:১২ এএম

মঙ্গলবার অলিম্পিকে ১০০ মিটার ফ্রি স্টাইল বাছাইয়ে পুলে নামছেন বাংলার সাঁতারু সামিউল ইসলাম রাফি। প্যারিসের লা ডিফেন্সে অ্যারেনায় বাংলাদেশ সময় বিকেল ৩টায় খেলতে নামবেন ১৯ বছরের এই তরুণ।

গত জাতীয় চ্যাম্পিয়নশিপেই ব্যাকস্ট্রোকের তিন ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছিলেন সামিউল। এশিয়ান গেমসেও তার ইভেন্ট ছিল ব্যাকস্ট্রোক। তবে ডিসেম্বরে থাইল্যান্ডে ব্যাকস্ট্রোকের পাশাপাশি ফ্রিস্টাইলে ভালো করায় এই ইভেন্টেই প্যারিস অলিম্পিকে ওয়াইল্ড কার্ড পায় নৌ-বাহিনীর এই সাঁতারু।

মাত্র পাঁচ মাসে থাইল্যান্ডে প্রশিক্ষণে টাইমিংয়ে দারুণ উন্নতি করে সাঁতারের বিশ্ব সংস্থা ফিনার নজর কেড়েছেন রাফি।

একই ভেন্যুতে ৩ আগস্ট ৫০ মিটার ফ্রি স্টাইলে পুলে নামবেন আরেক বাংলাদেশী সাঁতারু সোনিয়া খাতুন।

প্যারিসের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই আগেভাগে সেখানে গিয়েছেন বাংলাদেশের এ দুই সাঁতারু। তাদের সঙ্গে কোচ হিসেবে আছেন আবদুল হামিদ। ম্যানেজারে দায়িত্ব পালন করছেন সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ।

সাতারু সোনিয়া খাতুন এবারের অলিম্পিকে বাংলাদেশের একমাত্র নারী অ্যাথলেট। গেমসের আগে প্রস্তুতি নিয়ে খুশি নন সোনিয়া। প্যারিসে টাইমিং বাড়ানোটাই লক্ষ্য তার।

একাত্তর/আরএ
মাত্র ১৩ বছর বয়সেই সুইমিং পুলে রাজত্ব কায়েম করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে চীনের সাঁতার জাদুকর ইউ জিদি! লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ঠিক দুই বছর আগে টোকিও এশিয়ান গেমসে ৪০০ মিটার ইন্ডিভিজুয়াল...
‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ৩৩ কর্মকর্তার মধ্যে ২৭ জনই অবৈধ’- এমন শিরোনামে প্রকাশিদ প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি।
চলতি বছরের প্যারিস অলিম্পিক শুরু হয়েছিলো বৃষ্টি দিয়ে। কিন্তু এটি শেষ হতে হতে তাপমাত্রা বেড়ে যায়।
প্যারিস অলিম্পিকে পদক তালিকায় তুমুল লড়াই চলছিলো চীন ও যুক্তরাষ্ট্রের। তবে, সবশেষ যুক্তরাষ্ট্র মেয়েদের বাস্কেটবলের সোনা জেতায় পিছিয়ে পড়লো চীন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর