রাতে কোয়ার্টারের মহারণে আর্জেন্টিনা-ফ্রান্স

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০২:১৯ পিএম

প্যারিস অলিম্পিকে পুরুষ ফুটবল ইভেন্টের কোয়ার্টার ফাইনালে শুক্রবার ফ্রান্সের মোকাবেলায় নামবে আর্জেন্টিনা। ফ্রান্সের ষষ্ঠ বৃহত্তম মেট্রোপলিটন বোর্দোতে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত ১টায়।

অলিম্পিকের মাঠে যেন কাতার বিশ্বকাপের ফাইনাল ফিরে আসছে আবার, যেখানে লড়েছিল এই দু'দেশের সিনিয়র টিমই।

এই ম্যাচ জিতলেই সেমিফাইনালে তুলনামূলক দুর্বল মিশন অথবা প্যারাগুয়ের মোকাবেলা করতে হবে। তারমানে, হেভিওয়েট এই ম্যাচটা জিততে পারলে প্যারিস অলিম্পিকের ফাইনালের বেশ কাছেও চলে যাওয়া যাবে। 

স্বাগতিক ফ্রান্স এবারের আসরে এখন পর্যন্ত সাত গোল করে ধরে রেখেছে তিনটি ক্লিনশিট। 

অন্যদিকে মরক্কোর বিপক্ষে হার দিয়ে শুরু করলেও এই ইভেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছতে সমস্যা হয়নি আর্জেন্টিনার। তবে ওদের আসল পরীক্ষাটা হতে চলেছে ফরাসিদের বিপক্ষেই।

এ মাসের শুরুতে কোপা আমেরিকা জয়ের পর ফরাসি খেলোয়াড়দের উদ্দেশ্য করে বর্ণবাদী গান গেয়ে আর্জেন্টাইন খেলোয়াড়দের একটি ভিডিও ভাইরাল হয়, এই ঘটনার পর প্রথমবারের মত ফ্রান্সের মোকাবেলা করতে যাচ্ছে আর্জেন্টিনা। ফিফা ইতোমধ্যেই ঐ ভিডিওর তদন্তের নির্দেশ দিয়েছে। ফরাসি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপেসহ অনেকেই এই ভিডিওতে বর্ণবাদের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছিলেন।

অলিম্পিকে খেলতে আসার পর আর্জেন্টিনার খেলোয়াড়রা ইতোমধ্যেই ফরাসি সমর্থকদের দুয়ো ধ্বনি ও তোপের মুখে পড়েছে। সর্বশেষ এই দুই দেশ ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল। ম্যাচটিতে পেনাল্টিতে জয়ী হয়ে শিরোপা জয় করে লিওনেল মেসির আর্জেন্টিনা।

আরবিএস
অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাতে কেবল গ্যালারির আশি হাজার দর্শক কিংবা সতীর্থরাই কাঁদেননি, ফুটবল ঈশ্বর লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ে অশ্রুসজল হয়ে উঠেছিল তাঁর...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ী মঞ্চে মঙ্গলবার রাতে তৈরি হলো এক অবিস্মরণীয় ও রোমাঞ্চকর দৃশ্যপট! এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর পুরো স্টেডিয়াম যখন প্রিয়...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর