অলিম্পিক: শনিবার ট্র্যাকে নামছেন বাংলাদেশের দ্রুততম মানব

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১২:০১ পিএম

প্যারিস অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টে শনিবার অ্যাথলেটিক্স ট্র্যাকে নামছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। 

সারাবিশ্ব যে ইভেন্টের দিকে তাকিয়ে থাকে, সেই ১০০ মিটার স্প্রিন্টে ইমরানুর নামবেন বাংলাদেশ সময় বিকাল পৌনে ৩টায়।

গেলো দুই বছরে ইমরান বিশ্ব অ্যাথলেটিক্স, এশিয়ান গেমসসহ অনেক বড় আসরেই দেশের প্রতিনিধিত্ব করেছেন। এবার অংশ নিচ্ছেন অলিম্পিকে। তবে এই ইভেন্টে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা নেই ইমরানুরের। প্রাথমিক হিট উত্তীর্ণ হওয়াই তার মূল লক্ষ্য। 

অলিম্পিকের ট্র্যাকে নামার আগে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর জানিয়েছেন, নিজের ক্যারিয়ার সেরা টাইমিং করতে চান তিনি। এ জন্য নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়েই লড়বেন। 

ইমরানুর আরও জানিয়েছেন, অলিম্পিক আসরে লড়াই করবেন বলে মুখিয়ে আছেন তিনি। এই মহাক্রীড়াযজ্ঞে স্মরণীয় অভিজ্ঞতা অর্জন করতে চান। ওয়াইল্ড কার্ড পেয়ে অলিম্পিকে অংশ নিয়েছেন এ অ্যাথলেট।

তিনি যখন স্টাদে দ্য ফ্রান্সে দৌড়াবেন এর মিনিট পনেরো পরেই সাঁতারের পুলে থাকবেন সাঁতারু সোনিয়া খাতুন, ৫০ মিটার ফ্রি স্টাইলে। এবারের আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা পাঁচজনের মধ্যে তিনজনই বিদায় নিয়েছেন।

আরবিএস
খেলার মাঠের উত্তাপ শেষ হতে না হতেই ইউরোপীয় ফুটবলের সবচেয়ে দুই হাই-প্রোফাইল তারকাকে নিয়ে নতুন করে সরগরম পেজ সিক্স! একদিকে রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও স্প্যানিশ গ্ল্যামারাস...
প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জিতবে, আর প্যারিসের রাস্তায় একটু আধটু হুলস্থুল হবে না, তা কী করে হয়! গতকাল শনিবার রাতে আর্সেনালকে হারিয়ে পিএসজির...
‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ৩৩ কর্মকর্তার মধ্যে ২৭ জনই অবৈধ’- এমন শিরোনামে প্রকাশিদ প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি।
চলতি বছরের প্যারিস অলিম্পিক শুরু হয়েছিলো বৃষ্টি দিয়ে। কিন্তু এটি শেষ হতে হতে তাপমাত্রা বেড়ে যায়।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর