৪১ বছর পর অলিম্পিক হকির সেমিতে ভারত

আপডেট : ০১ আগস্ট ২০২১, ০৯:১২ পিএম

অবশেষে, দীর্ঘ ৪১ বছর পর অলিম্পিক হকির পদক লড়াইয়ে ফিরলো এক সময়ের পাওয়ার হাউস ভারত। কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে ৩–১ গোলে হারিয়ে টোকিও গেমসের শেষ চারে পৌঁছে গেছে মনপ্রীত সিংরা। 

শেষবার ভারত অলিম্পিক হকিতে পদক জিতেছিলো ১৯৮০ সালে। সেবার স্বর্ণ জেতে ভারতীয় দল। এরপর ২০১৬ সালে রিও অলিম্পিকেও কোয়ার্টার ফাইনালে উঠেছিল ভারতীয় দল। কিন্তু বেলজিয়ামের কাছে হেরে পদকের লড়াই থেকে ছিটকে পড়ে। 

অলিম্পিকে আটবারের স্বর্ণজয়ীরা রোববার শুরু থেকেই ছিলো আক্রমণাত্মক মেজাজে। ভারতের হয়ে তিনটে গোল করেন দিলপ্রীত সিং, গুরজন্ত সিং ও হার্দিক সিং।

প্রথম কোয়ার্টারের কিছুক্ষণের মধ্যেই গোল করে ভারতকে এগিয়ে দেন দিলপ্রীত। এরপর দ্বিতীয় কোয়ার্টারে গোল করেন গুরজন্ত।

তৃতীয় কোয়ার্টারে এসে এক গোল শোধ করে গ্রেট ব্রিটেন। এরপর চতুর্থ কোয়ার্টার ফাইনালে ভারতের হয়ে আরও একটি গোল করেন হার্দিক।

আর ম্যাচে ফিরতে পারেনি গ্রেট ব্রিটেন। শেষ চারের লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ বেলজিয়াম। ফলে ভারতকে বেশ কঠির পরীক্ষাই দিতে হবে পদক জিততে হলে। 


একাত্তর/এআর

দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে সুদূরপ্রসারী পরিকল্পনা তৈরি করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। এই স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশকে আশার আলো দেখাচ্ছে বর্তমান বিশ্ব র‌্যাঙ্কিং।...
কোপা আমেরিকা আবারও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক-এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০২৮ সালের আসর আয়োজনে কনমেবল ও কনকাকাফের মধ্যে আলোচনা প্রায়...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ৩৩ কর্মকর্তার মধ্যে ২৭ জনই অবৈধ’- এমন শিরোনামে প্রকাশিদ প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি।
আগামী জানুয়ারি মাসে খুলনা থেকে ঢাকায় নতুন একটি বিরতিহীন ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আলী আসগর লবী। 
রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে প্রত্যাহার করে বাংলাদেশ সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। এ লক্ষ্যে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। 
মাত্র ১৫ বছর বয়স, অথচ ব্যাট হাতে যা করে দেখালেন বৈভব সূর্যবংশী, তা যেন ক্রিকেটের ইতিহাসে নতুন এক বিস্ময়ের জন্ম দিল। এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৭টি মামলা দায়ের করা হয়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর