ক্যারিয়ারের সপ্তম স্বর্ণ জিতলেন বাইলস

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৩:৪৪ পিএম

আর্টিস্টিক জিমন্যাস্টিকসের সেরাদের মধ্যে অন্যতম সিমোন বাইলস। এবারের প্যারিস অলিম্পিকে ক্যারিয়ারের সপ্তম অলিম্পিক স্বর্ণ জিতলেন তিনি।

রিও অলিম্পিকে চার স্বর্ণ জিতেই অনেক খেতাব পেয়েছিলেন সিমোন। তবে  টোকিও অলিম্পিকে যোগ দেননি তিনি।

এবার প্যারিসে অলিম্পিকেও চলছে সিমোন বাইলসের রাজত্ব। এরইমধ্যে একে একে তিনটি সোনা জিতে নিয়েছেন এই মার্কিন স্বর্ণকন্যা।

ইভেন্টে শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন তিনি। প্রথম চেষ্টায় নিখুঁত এক ডিগবাজির পর তার চেয়েও নিখুঁতভাবে ল্যান্ডিং করে ১৫.৭ স্কোর করেন বাইলস।

দ্বিতীয় চেষ্টায় তার স্কোর ছিল ১৪.৯। দুবারের গড় ১৫.৩ পয়েন্ট পেয়েই সোনা জেতা প্রায় নিশ্চিত করে ফেলেন ২৭ বছর বয়সী বাইলস।

এই ইভেন্টে রুপা জিতেছেন ব্রাজিলের রেবেকা আন্দ্রেদে। আর ব্রোঞ্জ গেছে বাইলসের স্বদেশী জেইড ক্যারির ঘরে।

এর আগে প্যারিস অলিম্পিকে মেয়েদের আর্টিস্টিক অলরাউন্ড একক এবং দলগত ইভেন্টে সোনা জয় করেন মার্কিন জিমন্যাস্ট বাইলস।

অলিম্পিকের সাত স্বর্ণ ছাড়াও মোট ১০টি পদক জিতেছেন সিমোন বাইলস।

একাত্তর/আরএ
খেলার মাঠের উত্তাপ শেষ হতে না হতেই ইউরোপীয় ফুটবলের সবচেয়ে দুই হাই-প্রোফাইল তারকাকে নিয়ে নতুন করে সরগরম পেজ সিক্স! একদিকে রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও স্প্যানিশ গ্ল্যামারাস...
প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জিতবে, আর প্যারিসের রাস্তায় একটু আধটু হুলস্থুল হবে না, তা কী করে হয়! গতকাল শনিবার রাতে আর্সেনালকে হারিয়ে পিএসজির...
‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ৩৩ কর্মকর্তার মধ্যে ২৭ জনই অবৈধ’- এমন শিরোনামে প্রকাশিদ প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি।
চলতি বছরের প্যারিস অলিম্পিক শুরু হয়েছিলো বৃষ্টি দিয়ে। কিন্তু এটি শেষ হতে হতে তাপমাত্রা বেড়ে যায়।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর