প্যারিস অলিম্পিকের দ্রুততম মানব লাইলস

আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০২:৫৮ পিএম

প্যারিস অলিম্পিকের দ্রুততম মানব হলেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস।

রোববার রাতে অনুষ্ঠিত ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইশেষে ফটো ফিনিশিংয়ে তিনি জয়ী হন।

৯.৭৯ সেকেন্ড টাইমিং নিয়ে ফিনিশিং লাইন স্পর্শ করেন লাইলস ও জ্যামাইকার কিশেন থম্পসন। তাই মাইক্রোসেকেন্ডে কে এগিয়ে, তা দেখতে দু’জনেই চোখ রাখছিলেন জায়ান্ট স্ক্রিনে। কিছুক্ষণ অপেক্ষা শেষে সবার উপরে ভেসে উঠল লাইলসের নাম।

এরপর তাকে আর পায় কে! প্রথমবারের মতো অলিম্পিক স্বর্ণ জিতে উল্লাসে মাতোয়ারা হয়ে পড়েন তিনি। ক্যারিয়ারসেরা টাইমিং করা এই অ্যাথলেট সময় নিয়েছেন ৯.৭৯.৭৮৪ সেকেন্ড।

রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ৯.৭৯.৭৮৯ সেকেন্ডে শেষ করা থম্পসনকে। ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জেতেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কেরলি।

একাত্তর/আরএ
‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ৩৩ কর্মকর্তার মধ্যে ২৭ জনই অবৈধ’- এমন শিরোনামে প্রকাশিদ প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি।
চলতি বছরের প্যারিস অলিম্পিক শুরু হয়েছিলো বৃষ্টি দিয়ে। কিন্তু এটি শেষ হতে হতে তাপমাত্রা বেড়ে যায়।
প্যারিস অলিম্পিকে পদক তালিকায় তুমুল লড়াই চলছিলো চীন ও যুক্তরাষ্ট্রের। তবে, সবশেষ যুক্তরাষ্ট্র মেয়েদের বাস্কেটবলের সোনা জেতায় পিছিয়ে পড়লো চীন।
অলিম্পিক নারী ফুটবলের ফাইনালে ব্যর্থ ব্রাজিল, শেষ হাসি হেসেছে যুক্তরাষ্ট্র। ১-০ গোলে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্রাজিলকে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর