বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়ে বিরতিতে ভারত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩২ পিএম

প্রথম ইনিংসে ১৪৯ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশের সামনে রানের পাহাড় গড়ছে স্বাগতিক ভারত। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেট হাতে নিয়ে ৪৩২ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে গেছেন রোহিত শর্মারা। প্রথম ইনিংসে ২২৭ রানের লিড নেওয়া টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে আরও ২০৫ রান করেছে।  

চেন্নাইয়ে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৮১ রান করেছিলো ভারত। ৭ উইকেট হাতে নিয়ে ৩০৮ রানে এগিয়ে ছিলো স্বাগতিকরা। 

শনিবার তৃতীয় দিনে শুভমান গিল ৩৩ ও উইকেটরক্ষক ঋসভ পান্ত ১২ রান নিয়ে খেলতে নামেন। দিনের সপ্তম ওভারের বাংলাদেশ স্পিনার মেহেদি হাসান মিরাজের পঞ্চম বলে ছক্কা মেরে টেস্ট ক্যারিয়ারের সপ্তম হাফ-সেঞ্চুরি তুলে নেন গিল।

এরপর ইনিংসের ৪৪তম ওভারে টেস্ট ক্যারিয়ারের ১২তম অর্ধশতকের দেখা পান ২১ মাস পর বড় সংস্করণে খেলতে নামা পান্ত। 

হাফ-সেঞ্চুরির পরও নিজেদের ইনিংস বড় করেছেন গিল ও পান্ত। তবে ৪৯তম ওভারে সাকিব আল হাসানের বলে উড়িয়ে মারতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে জীবন পান পান্ত। ওই সময় তার রান ছিলো ৭২। 

শেষ পর্যন্ত চতুর্থ উইকেটে ১৩৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথম সেশন শেষ করেছেন গিল ও পান্ত। ৭টি চার ও ৩টি ছক্কায় গিল ৮৬ এবং ৯টি চার ও ৩টি ছক্কায় পান্ত ৮২ রানে অপরাজিত আছেন। 

গতকাল তাসকিন আহমেদ-নাহিদ রানা ও মিরাজ ১টি করে উইকেট নিয়েছিলেন।

এর আগে প্রথম ইনিংসে ৩৭৬ রান করে ভারত। জবাবে বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ১৪৯ রানে। বাংলাদেশকে ফলোঅন করানোর সুযোগ থাকলেও তা করেনি ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন নিজেরাই। 

আরবিএস
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠেই তৈরি হয়েছিলো বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসের এক সোনালী অধ্যায়। রান তাড়ায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের তাণ্ডবে ম্যাচ আর সিরিজ হাতছাড়া হলেও, দ্বিতীয় ওয়ানডেটি চিরস্মরণীয়...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর