ক্যারিবীয়দের ১০৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১০:১৩ পিএম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাঁচামরার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলার মেয়েদের। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগে ব্যাটিং করলেও বড় পুঁজি পাননি নিগার সুলতানারা। ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান তুলতে পেরেছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ১০৪ রানের লক্ষ্য পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউস। 

এদিন দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১২ বলে ৯ রান করে সাজঘরে ফেরত যান ওপেনার সাথী রানী। কারিশরা রামহারাকের বলে উইকেটরক্ষক শেমাইন ক্যাম্পবেলের হাতে স্টাম্পড হন তিনি। আরেক ওপেনার দিলারা আক্তারও বেশিক্ষণ পিচে থাকতে পারেননি। ১৮ বলে ১৯ রান করে রামহারাকের বলে বোল্ড হন তিনি। 

এরপর নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি তৃতীয় উইকেটে বড় জুটি গড়েন। ৪৩ বলে তাদের ব্যাট থেকে আসে ৪০ রান। রামহারাকের বলে ইনিংসে দ্বিতীয় স্টাম্পড হওয়ার আগে ২২ বলে ১৬ রান করেন মোস্তারি।

এরপর শুরু হয় আসা-যাওয়ার মিছিল। তাতে যোগ দেন তাজ নাহার (১), স্বর্ণ আক্তার (০) ও রিতু মনি (১০)। তবে অপর প্রান্ত আগলে রাখেন জ্যোতি। রামহারাকের বলে সাজঘরে ফেরার আগে অধিনায়ক জ্যোতি ৪৪ বলে ৩৯ রান করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন কারিশমা রামহারাক।

‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড দুটি করে জয় নিয়ে এক আর দুই নম্বর জায়গা দখলে রেখেছে। অন্যদিকে স্কটল্যান্ডকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা পেয়েছিলো বাংলাদেশের মেয়েরা। দুই ম্যাচে একটি জয় ও একটি হারে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে আছে বাংলাদেশ। 

পাঁচ দলের গ্রুপে চারে থাকা বাংলাদেশের সামনে এখনও সুযোগ আছে সেমিফাইনালে খেলার। আজকের ম্যাচে যে দল জিতবে, তারাই টিকে থাকবে সেমির লড়াইয়ে।

বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, সাথী রানি, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), তাজ নেহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খাতুন, নাহিদা আক্তার ও মারফা আক্তার।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: হেইলি ম্যাথিউস (অধিনায়ক), কিয়ানা জোসেফ, স্ট্যাফানি টেলর, শেমেইন ক্যাম্পবেল (উইকেটরক্ষক), ডিয়েন্দ্রা ডটিন, চিনেল হেনরি, আলিয়া অ্যালেইন, ম্যান্ডি মাংরু, আফি ফ্লেচার, আশমিনি মুনিসার, কারিশমা রামহারক।

আরবিএস
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর