সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০৪:৪৫ পিএম

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিরিজের প্রথম ম্যাচে ৯২ রানে হেরেছিলো বাংলাদেশ। ফলে ১-১ সমতায় ফিরতে এই ম্যাচে জিততেই হবে শান্তদের।

দুই পরিবর্তন নিয়ে শনিবার মাঠে নেমেছে বাংলাদেশ। আঙুলের ইনজুরির কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলি। 

এ ম্যাচ দিয়ে বাংলাদেশের ১৪৯তম ওয়ানডে খেলোয়াড় হিসেবে অভিষেক হচ্ছে জাকেরের। দেশের হয়ে ১টি টেস্ট ও ১৯টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তার। টেস্টে ৬০ এবং টি-টোয়েন্টিতে ২৫৪ রান করেছেন জাকের। 

এছাড়া স্পিনার রিশাদ হোসেনের জায়গায় খেলার সুযোগ পেয়েছেন গত ওয়ানডে বিশ^কাপে সর্বশেষ খেলা বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। বাংলাদেশের জার্সিতে ১৫ ওয়ানডেতে ১২ উইকেট শিকার করেছেন তিনি। 

এদিকে প্রথম ম্যাচের একাদশ নিয়েই খেলতে নেমেছে আফগানিস্তান। 

আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৭টি ওয়ানডে খেলে ১০টিতে জয় এবং ৭টিতে হার আছে বাংলাদেশের। 

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, জাকের আলি (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ: হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, আজমতুল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, আল্লাহ গজানফর, নাঙ্গোলিয়া খারোতে, ফজলহক ফারুকি।

আরবিএস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর