বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিত

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:০৬ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংশোধনের জন্য গঠিত পাঁচ সদস্যের কমিটি স্থগিত করা হয়েছে। মূলত গঠনতন্ত্র সংশোধনের খসড়া নিয়ে ঢাকার ক্লাবগুলোর আপত্তির মুখেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 

শনিবার বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভার পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান বিসিবির দুই পরিচালক ইফতেখার রহমান মিঠু এবং মাহবুব আনাম। সেখানে নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বে গঠনতন্ত্র কমিটি স্থগিতের সিদ্ধান্ত হয়েছে বলে তারা জানিয়েছেন।

পাঁচ সদস্যের এই গঠনতন্ত্র সংশোধন কমিটিতে ছিলেন- আহ্বায়ক বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের একান্ত সচিব সাইফুল ইসলাম, বিসিবির লিগ্যাল অ্যাডভাইজর মো. কামরুজ্জামান, ব্যারিস্টার শেখ মাহদি এবং এ কে এম আজাদ হোসেন।

খসড়ায় বিসিবির পরিচালক এবং কাউন্সিলর পদে ঢাকার ক্লাবগুলোর প্রতিনিধিত্ব কমিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে ফাহিমের নেতৃত্বাধীন কমিটি–এমন অভিযোগ তুলে বিসিবিকে হুমকি দেয় ঢাকার ক্লাব কর্তারা।

এর জেরে জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লিগ বয়কট করার সিদ্ধান্ত নেয় ক্লাবগুলো।

এমন পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে কিছু না জানিয়ে বিসিবি প্রধান ফারুক আহমেদ সিদ্ধান্ত নেওয়ার জন্য ৪-৫ দিন সময় চেয়েছিলেন। অবশেষে ক্লাবগুলোর কাছে নতি স্বীকার করে গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিতের সিদ্ধান্ত নিলো তার নেতৃত্বাধীন বোর্ড।

এর ফলে প্রথম বিভাগ ক্রিকেট মাঠে গড়াতে আর কোনো বাধা থাকছে না। 

আরবিএস
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর