ফাইনালে ব্রেসওয়েলের ব্যাটে ভারতকে ২৫২ রানে লক্ষ্য

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৬:৫০ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস জিতে ভালো শুরু করেছিলো নিউজিল্যান্ড। কিন্তু দলীয় ১০৮ রানের মধ্যে ইয়ং, রাচিন, উইলিয়ামসন ও ল্যাথামের সাজঘরে ফেরার পর ধারণা করা যাচ্ছিলো, তাদের স্কোর খুব বেশি আগাবে না। তবে টেল এন্ডে ব্রেসওয়েলের ব্যাটে ২৫১ রানের পুঁজি পেলো কিউইরা। মিচেলের সাবধানী হাফ সেঞ্চুরির পর শেষ দিকে ব্রেসওয়েলের আক্রমণাত্মক ফিফটিতে স্কোর আড়াইশ ছাড়ায়। 

ক্রমণাত্মক ব্যাটিংয়ে অষ্টম ওভারেই ওপেনিং জুটিতে যোগ হয় ৫৭ রান। ওপেনার উইল ইয়াংকে (১৫) ফেরান বরুণ চক্রবর্তী। অপরপ্রান্তে অবশ্য মেরে খেলছিলেন রাচিন রবীন্দ্র। যদিও বেশিক্ষণ থিতু হতে পারেননি। পাওয়ার প্লের পরের ওভারেই তাকে বোল্ড করেছেন আরেক স্পিনার কুলদীপ যাদব। মূলত ভারতের স্পিনই ভোগাচ্ছিল তাদের। পরের ১০ ওভারে কেবল ৩২ রান তুলতে পেরেছে নিউজিল্যান্ড। পাওয়ার প্লের পর ১৩.২ ওভারে ৩৯ রান তুলতেই দলটি হারায় তিন উইকেট। এরপর স্কোর শতক পার হওয়ার পরই ফেরেন ল্যাথম।

সেখান থেকে দলকে অনেকট টেনে নেন ফিলিপস ও মিচেল। শেষে ব্রেসওয়েলে ২৫১ রানের পুঁজি পায় ব্ল্যাক ক্যাপসরা। এতে তাদের খরচ হয় সাত উইকেট।

এদিন মূলত ভারতীয় স্পিনাররা কিউই ব্যাটারদের ডমিনেট করেন। পেস বিভাগে একমাত্র সামি ছাড়া কেউ উইকেটের দেখা পান নাই। কুলদীপ, বরুণ দুটি করে এবং আকসার নেন একটি উইকেট।

একাত্তর/এসি
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে দ্বিতীয় বারের মতো এই শিরোপা জিতলো ভারত।
চ্যাম্পিয়ন্স ট্রাফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালে চলে গেলো নিউজিল্যান্ড।
নক আউট পর্বে অজিরা যেমন শক্তিশালী, ঠিক তেমনি এর বিপরীতে অবস্থান প্রোটিয়াদের। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিউজিল্যান্ড এক বিশাল স্কোর ছুড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ৫০ ওভার শেষে ছয় উইকেট তাদের...
দীর্ঘদিন ধরে আইসিসি ইভেন্টের নকআউট পর্ব অস্ট্রেলিয়ার দখলে ছিল। এবার সেখানে ছেদ এনে দিলো ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বিরাট কোহলির ক্ল্যাসিকে অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়ে ফাইনালে চলে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর