টানা ২২ জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন ভারত

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১০:৫২ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে দ্বিতীয় বারের মতো এই শিরোপা জিতলো ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এক বছর না যেতেই দ্বিতীয় আইসিসি ইভেন্টের ট্রফি জিতলো ভারতীয়রা।

গত তিনটি সাদা বলের আইসিসি টুর্নামেন্টে ভারত ২৩টি ম্যাচের মধ্যে ২২টি জিতেছে। হেরেছে মাত্রা একটিতে, সেটা ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে। পর গত গত দুটি মৌসুমে তারা অপরাজিত জয় পেয়েছে।

২৫২ রানের লক্ষে ব্যাট করতে নেমে রোহিত ও গিল যেভাবে শুরু করেন, তাতে মনে হচ্ছিলো এই জয় ভারতের কাছে সময়ের ব্যাপার মাত্র। নক আউট পর্ব হোক কিংবা গ্রুপ পর্বের খেলা, রোহিত শর্মা বরাবরই ছিলেন তার ক্যারেকটারে। ফাইনালে ব্যাট হাতে শুরুতেই ঝড় তোলেন রোহিত। দলের এবং ব্যক্তিগত প্রথম রান আসে রোহিতের পুল করা এক বিশাল ছক্কা থেকে।

এরপর শুভমন গিল শান্ত থাকলেও থামছিলেন না রোহিত। ১৮ দশমিক চার ওভারে গিল (৩১) আউট হওয়ার এক ওভার পরই সাজঘরে ফেরেন কিং কোহলি (১)। রোহিতও ফেরেন ৭৬ রান করেন।

কিন্তু হার্দিক পান্ডিয়া এবং কেএল রাহুল ছয় ওভারে ৩৮ রান যোগ করে ভারতকে জয়ের বন্দরে নিয়ে যান। শেষ কাজটি জাদেজাকে সঙ্গে নিয়ে সারে রাহুল (৩৪)। হাত বল অবশিষ্ট ছিল ছয়টি।

ম্যাচ সেরা হয়েছেন রোহিত শর্মা এবং টুর্নামেন্ট সেরা হয়েছে রাচিন রবীন্দ্র।

একাত্তর/এসি
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস জিতে ভালো শুরু করেছিলো নিউজিল্যান্ড। কিন্তু দলীয় ১০৮ রানের মধ্যে ইয়ং, রাচিন, উইলিয়ামসন ও ল্যাথামের সাজঘরে ফেরার পর ধারণা করা যাচ্ছিলো, তাদের স্কোর খুব বেশি আগাবে না।...
চ্যাম্পিয়ন্স ট্রাফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালে চলে গেলো নিউজিল্যান্ড।
নক আউট পর্বে অজিরা যেমন শক্তিশালী, ঠিক তেমনি এর বিপরীতে অবস্থান প্রোটিয়াদের। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিউজিল্যান্ড এক বিশাল স্কোর ছুড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ৫০ ওভার শেষে ছয় উইকেট তাদের...
দীর্ঘদিন ধরে আইসিসি ইভেন্টের নকআউট পর্ব অস্ট্রেলিয়ার দখলে ছিল। এবার সেখানে ছেদ এনে দিলো ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বিরাট কোহলির ক্ল্যাসিকে অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়ে ফাইনালে চলে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর