নক আউটে নড়বড়ে প্রোটিয়াদের সামনে কিউইদের রানের পাহাড়

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৭:১৬ পিএম

নক আউট পর্বে অজিরা যেমন শক্তিশালী, ঠিক তেমনি এর বিপরীতে অবস্থান প্রোটিয়াদের। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিউজিল্যান্ড এক বিশাল স্কোর ছুড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ৫০ ওভার শেষে ছয় উইকেট তাদের সংগ্রহ ৩৬২। অর্থাৎ এবারের নকআউট পর্ব উতরে যেতে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ৩৬৩ রান। লাহরের গাদ্দাফি স্টেডিয়ামের এই ফ্ল্যাট উইকেট আর প্রোটিয়া শক্তি বিবেচনা করলে হয়তো মারদাঙ্গা একটি ম্যাচ দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব।

বুধবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই কাপ্তান স্যাটনার। এদিন টপ থেকে মিডল সব জায়গায় শক্তি, সামর্থ্য আর স্ক্রিলের নিপুণ প্রদর্শন দেখিয়েছে ব্ল্যাক ক্যাপস ব্যাটররা।

ওপেনার রাচিন রবীন্দ্রর শতকের পর শতকের দেখা পেয়েছে সাইলেন্ট কিলার খ্যাত কেইন উলিয়ামসন। এই জুটির সংগ্রহ ১৬৪। এদিন রাচিন করেছেন ১০৮ এবং উলিয়ামসন ১০২।

এই জুটি সাড়ে তিনশ রানের স্কোরের ইঙ্গিত করলেও তা ছাড়িয়ে যেতে সাহায্য করেন ডার্লি মিচেল ও গ্লেন ফিলিপস। মুলত ফিলিপসের ২৭ বলে ৪৯ রানের ইনিংসই এ পাহাড় সম স্কোর করতে সাহায্য করে। কম যান নাই মিচেলেও। তার সংগ্রহ ৩৭ বলে ৪৯।

প্রোটিয়া বেলারদের মধ্যে লঙ্গি এনডিগি তিনটি, ক্যাসিগো রাবাদা দুটি এবং মুলডার একটি উইকেট নিয়েছেন।

একাত্তর/এসি
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে দ্বিতীয় বারের মতো এই শিরোপা জিতলো ভারত।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস জিতে ভালো শুরু করেছিলো নিউজিল্যান্ড। কিন্তু দলীয় ১০৮ রানের মধ্যে ইয়ং, রাচিন, উইলিয়ামসন ও ল্যাথামের সাজঘরে ফেরার পর ধারণা করা যাচ্ছিলো, তাদের স্কোর খুব বেশি আগাবে না।...
চ্যাম্পিয়ন্স ট্রাফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালে চলে গেলো নিউজিল্যান্ড।
দীর্ঘদিন ধরে আইসিসি ইভেন্টের নকআউট পর্ব অস্ট্রেলিয়ার দখলে ছিল। এবার সেখানে ছেদ এনে দিলো ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বিরাট কোহলির ক্ল্যাসিকে অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়ে ফাইনালে চলে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর