কোহলি ক্ল্যাসিকে অস্ট্রেলিয়া পরীক্ষা উতরে ফাইনালে ভারত

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১১:০৪ পিএম

দীর্ঘদিন ধরে আইসিসি ইভেন্টের নকআউট পর্ব অস্ট্রেলিয়ার দখলে ছিল। এবার সেখানে ছেদ এনে দিলো ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বিরাট কোহলির ক্ল্যাসিকে অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়ে ফাইনালে চলে গেলো টিম ইন্ডিয়া। ৫০ ওভারের আন্তর্জাতিক সাতটি টুর্নামেন্টের মধ্যে পঞ্চম ফাইনাল খেলতে চলেছে রোহিত অ্যান্ড কোং।

২৬৫ রানের লক্ষে খলতে নেমে পঞ্চম ওভারের শেষ বলে সুভমনের উইকেট হারায় ভারত। প্রথম দিকে খানিকটা শান্ত থাকলেও খানিকটা পরে সপাটে ব্যাট চালাচ্ছিলেন হিটম্যান রোহিত। কিন্তু অষ্টম ওভারের শেষ বলে ডারশুইসের ভেতরে চলে আসা একটি ডেলিভারি প্যাডেল সুইফ করতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। শেষ রক্ষা হয়নি রিভিউ নিয়েও। ২৯ বলে ২৮ রান করা রোহিত তিনটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান।

এরপর চেস মাস্টার বিরাট কোহলির সঙ্গে শ্রেয়স আইয়ারে ৯১ রানের জুটি টিম ইন্ডিয়াকে জয়ে ভিত গড়ে দেয়। ২৬ দশমিক দুই ওভারে শ্রেয়স (৪৫) আউট হন।

এরপর আকসার প্যাটেলকে নিয়ে সিঙ্গেল, ডাবলে রানের চাকা ঘোরাতে থাকেন কোহলি। কিন্তু ৩৫ ওভারের শেষ বলে এলিসের শিকার হন আকসার (২৭)।

তারপর বিরাটের সঙ্গে যোগ দেন আরেক ক্ল্যাসিক ব্যাটার কেএল রাহুল। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন।

৪২ দশমিক দুই ওভারে জাম্পার শিকার হন কোহলি। সেঞ্চুরি থেকে দূরে ছিলেন মাত্র ১৪ রানে। তাতে কী, তার ৮৪ রানের অনুসরণীয় ইনিংসটি ভারতকে জয়ের বন্দরে পৌঁছাতে সবচেয়ে বড় ভূমিকা রাখে।

তবে ভারতীয় ব্যাটাররা যখন নিয়মিত স্ট্রাইক রোটারেট করে যাচ্ছিলেন, সেখানে হ্যামারের আঘাত শুরু করেন হার্দিক পাণ্ডিয়া। তার হাঁকানো বিশাল তিনটি ছক্কা ভারতের জয়কে মাত্র সময়ের ব্যাপার করে দেয়। যদিও তিনি স্ট্রেট ড্রাইভ করতে গিয়ে এলিসের শিকার হন।

ম্যাচ সেরা হয়েছেন বিরাট কোহলি।

বুধবার দ্বিতীয় সেমিফাইনালে নামবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।  

একাত্তর/এসি
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে দ্বিতীয় বারের মতো এই শিরোপা জিতলো ভারত।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস জিতে ভালো শুরু করেছিলো নিউজিল্যান্ড। কিন্তু দলীয় ১০৮ রানের মধ্যে ইয়ং, রাচিন, উইলিয়ামসন ও ল্যাথামের সাজঘরে ফেরার পর ধারণা করা যাচ্ছিলো, তাদের স্কোর খুব বেশি আগাবে না।...
চ্যাম্পিয়ন্স ট্রাফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালে চলে গেলো নিউজিল্যান্ড।
নক আউট পর্বে অজিরা যেমন শক্তিশালী, ঠিক তেমনি এর বিপরীতে অবস্থান প্রোটিয়াদের। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিউজিল্যান্ড এক বিশাল স্কোর ছুড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ৫০ ওভার শেষে ছয় উইকেট তাদের...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর