ভোরে মাঠে নামছে চাপে থাকা ব্রাজিল

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৯:৪৫ পিএম

আবারও মাঠে ফিরছে বিশ্ব ফুটবলের একমাত্র পেণ্টাজয়ী দল ব্রাজিল। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ভোরে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। সেহরি সময় পেরিয়ে সকাল পৌনে সাতটায় ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হবে সেলেকাওরা।

ব্রাজিলের কাছে সব হিসাবেই এই ম্যাচটি দারুণ গুরুত্বপূর্ণ এক ম্যাচে। বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন অঞ্চলে ব্রাজিল রয়েছে পাঁচ নম্বরে। এমন পরিস্থিতিতে দলের কী অবস্থা হতে পারে, সে শঙ্কায় অস্থির দলটির ভক্ত-সমর্থকরা। কেমন করবে ব্রাজিল, সে আলোচনা ভক্তদের মুখে মুখে।

ভক্তদের শঙ্কা কমিয়ে দেয়ার মতো সান্ত্বনাসূচক কথা বলেছেন কোচ দরিভাল জুনিয়র। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়ে দিলেন, যে পরিস্থিতিতে রয়েছে ব্রাজিল দল, সেখান থেকে উন্নতি করছে তারা।

বাছাইয়ের পয়েন্ট টেবিলে নিজেদের সুবিধাজনক অবস্থানে নিতে আসন্ন ম্যাচগুলোয় জয়ের বিকল্প নেই সেলেসাওদের সামনে। ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে এই ম্যাচ দিয়ে আত্মবিশ্বাস কুড়ানোর লক্ষ্যও থাকবে দরিভাল জুনিয়রের শিষ্যদের। 

চলতি মাসেই হতে যাওয়া দুই ম্যাচের জন্য গত ৬ মার্চ দল ঘোষণা করেছিলেন এই ব্রাজিলিয়ান কোচ। যদিও সেই দল থেকে পরে ছিটকে যান ১৬ মাস পর জাতীয় দলে ফেরা সুপারস্টার নেইমার জুনিয়র। নতুন করে পাওয়া পেশির চোটে তিনি আসন্ন দুটি ম্যাচ থেকেই ছিটকে গেছেন।

এ ছাড়া চোটের কারণে একই দুঃসংবাদ দিয়েছেন ডিফেন্ডার দানিলো ও গোলরক্ষক এডারসন মোরায়েস। পরে তিনজনের পরিবর্তে স্কোয়াডে ডাক পড়ে লুকাস পেরি, অ্যালেক্স সান্দ্রো এবং ফিলিপে এন্ড্রিকের। ব্রাজিল কোচ দরিভালেরও এখন পুরো নজর কলম্বিয়া ম্যাচের দিকে।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির ওপর এমনিতেই পাহাড়সমান চাপ থাকে সব সময়। তারপরও সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে তারা। খুবই বাজে পারফরম্যান্স দেখিয়েছে ব্রাজিল ফুটবলাররা। সবশেষ দুই ম্যাচে ভেনেজুয়েলা এবং উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।

বুধবার এক সংবাদ সম্মেলনে দরিভাল বলেন, দলের বর্তমান ফর্ম এবং যা যা ঘটছে সব কিছুর জন্যই আমরা দায়ী। আমরা এখান থেকে উন্নতি করতে চাই। এমন একটা প্রতিযোগিতায় আছি আমরা যেটা দিনের পর দিন কঠিন হচ্ছে। এখানে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার জন্য নিজেদের আরও একবার পুনর্গঠন করতে হবে। 

শেষ দুই ম্যাচে জয় না পাওয়ায় এবার ঘরের মাঠে ভাগ্য ফেরাতে মরিয়া সেলেকাওরা। কলম্বিয়ার বিপক্ষে নিজেদের মাঠে এখনও অপরাজিত ব্রাজিল, ১৪ ম্যাচে একবারও হারেনি। তবে শেষ দুটি মুখোমুখি লড়াইয়ে জয় পায়নি তারা; একটিতে ২-১ গোলে হার এবং অন্যটি ১-১ ড্র। তাই এবার জয়ের বিকল্প নেই।  

অন্যদিকে, প্রতিপক্ষ কলম্বিয়া বেশ আত্মবিশ্বাসী। তাদের মূল ভরসা লুইস দিয়াজ, যিনি আগের ম্যাচে ব্রাজিলকে কাঁদিয়েছিলেন। সাথে রয়েছেন ড্যানিয়েল মুনোজ, লিমা, রদ্রিগেজ, দুরানদের মতো ফুটবলাররা। এই ম্যাচের পর ব্রাজিলের সামনে আরও বড় চ্যালেঞ্জ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। তাই কলম্বিয়ার বিপক্ষে জয় নিয়ে আত্মবিশ্বাস নিয়ে রওনা দিতে চায় সেলেকাও।

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে যাওয়ার পর থেকে গত দুই বছর গভীর অন্ধকারে নিমজ্জিত ব্রাজিল ফুটবল। ২০২৪ সালের শুরুতে দরিভাল জুনিয়রকে কোচ হিসেবে নিয়োগ দেয় ব্রাজিল ফুটবল কনফেডারেশন। তার আগে তারা চেষ্টা করেছিলো ইতালিয়ান কার্লো আনচেলত্তিকে কোচ নিয়োগ দেয়ার; কিন্তু তাকে পায়নি ব্রাজিল।

এআরএস
ফুটবলপ্রেমীদের পকেট ফাঁকা করার মতো এক ‘রসালো’ খবর নিয়ে হাজির হয়েছে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স। ফুটবল সম্রাট পেলের ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের সেই ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি নিলামে চড়া...
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর অবশেষে নীরবতা ভাঙলেন দলের প্রাণভ্রমরা ভিনিসিয়াস জুনিয়র। সেলেসাও সমর্থকদের কাছে হাতজোড় করে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের ভেতরের তীব্র...
ফুটবল দুনিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনার চিরবৈরিতা চিরন্তন, যেখানে এক পক্ষ অন্য পক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয়। কিন্তু সেই ঐতিহাসিক শত্রুতার দেয়াল ভেঙে এবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রশংসায়...
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ১৬ থেকে ব্রাজিলের বিদায় এবং তার পরপরই বিশ্ব ফুটবল থেকে নেইমারের আকস্মিক অবসরের ঘোষণা, ফুটবল বিশ্বকে একেবারে নাড়িয়ে দিয়েছে। ১৯৯০ সালের পর এই প্রথম...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর