১০ ছক্কায় সোহানের সেঞ্চুরি, জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম

ওপেনার হাবিবুর রহমান সোহানের বিধ্বংসী সেঞ্চুরিতে জয় দিয়ে ‘রাইজিং স্টার্স এশিয়া কাপ’ টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ ‘এ’ দল।

শনিবার (১৫ নভেম্বর) ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৫৪ বল হাতে রেখে বাংলাদেশ ৮ উইকেটে হারিয়েছে হংকংকে। ১৪ বলে হাফ-সেঞ্চুরি এবং ৩৫ বলে সেঞ্চুরি তুলে ১০০ রানে অপরাজিত থাকেন সোহান।

আজ বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটি ও দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন সোহান।

দোহাতে টস জিতে প্রথমে হংকংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ ‘এ’ দল। বাবর হায়াতের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান করে হংকং। ৬টি চার ও ৩টি ছক্কায় ৪৯ বলে ৬৩ রান করেন বাবর।

এছাড়া অধিনায়ক ইয়াসিম মুর্তাজা ২২ বলে ৪০ এবং কিঞ্চিৎ শাহ ৪ বলে ২০ রান করেন। বল হাতে বাংলাদেশের রিপন মন্ডল-এসএম মেহরব ২টি করে উইকেট নেন।

১৬৮ রানের টার্গেটে খেলতে নেমে সোহানের আগুন ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ১০৭ রান তোলে বাংলাদেশ। মাত্র ১৪ বল খেলে ইনিংসের তৃতীয় ওভারে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সোহান। এসময় চারটি চার ও ছয় ছক্কা মারেন তিনি। হাফ-সেঞ্চুরির পুরো রানই বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে তুলেছেন সোহান।

পাওয়ার প্লে শেষে সোহানের রান ছিল ৭ চার ও ১০ ছক্কায় ২৫ বলে ৮৮। এক্ষেত্রেও বাউন্ডারি ও ওভার বাউন্ডারির বাইরে কোন রান নেননি তিনি। অবশেষে সপ্তম ওভারে গিয়ে প্রথম সিঙ্গেল রান নেন সোহান। এরপর ১১তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন সোহান। এজন্য ৩৫ বল খেলেছেন তিনি।

১১তম ওভারের শেষ ৫ বলে ৫ ছক্কায় বাংলাদেশকে জয়ের বন্দরে নেন অধিনায়ক আকবর আলি। ১১ ওভারে ২ উইকেটে ১৭১ রান তুলে জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

৮ চার ও ১০ ছক্কায় ৩৫ বলে ১০০ রানে অপরাজিত থাকেন সোহান। ৬ ওভার বাউন্ডারিতে ১৩ বলে অপরাজিত ৪১ রান করেন আকবর। ম্যাচ সেরা হন সোহান।

১৭ নভেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল।

সংক্ষিপ্ত স্কোর:

হংকং: ২০ ওভারে ১৬৭/৮ (জিশান ৭, আনশি ১৬, বাবর ৬৩, নিজাকাত ৮, মুর্তাজা ৪০, আইজাজ ৩, শিব ১২, কিঞ্চিত ২০, নাসরুল্লা ০*; রিপন ৪-০-২৪-২, আবু হায়দার ৪-০-৪৫-০, সাকলাইন ৪-০-৩২-১, মেহরব ৪-০-৩১-২, রকিবুল ৪-০-৩৫-০)।

বাংলাদেশ ‘এ’: ১১ ওভারে ১৭১/২ (সোহান ১০০*, জিসান ২০, জাওয়াদ ২, আকবর ৪১*; আতিক ২-০-৩৬-১, নাসরুল্লা ১-০-১৯-০, মুর্তাজা ১-০-১৭-০, এহসান ৩-০-৩৩-১, আইজাজ ৩-০-৩১-১, কিঞ্চিত ১-০-৩১-১)।

ফল: বাংলাদেশ ‘এ’ দল ৮ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: হাবিবুর রহমান সোহান।

একাত্তর/আরএ
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই অজি তারকা স্টিভ স্মিথের এক অদ্ভুত আচরণ এবং মিচেল স্টার্কের বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশে ব্যাটিং বিপর্যয়ের পর অজিদের ব্যাটিং ইনিংসের ৯ম ওভারে ঘটে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর