ফুটবলের ‘পিকাসো’ জন রবার্টসন মারা গেছেন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম

স্কটল্যান্ড এবং নটিংহ্যাম ফরেস্টের কিংবদন্তি উইঙ্গার জন রবার্টসন মারা গেছেন। ফুটবলের ‘পিকাসো’ খ্যাত সাবেক এই স্কটিশ উইঙ্গারের বয়স হয়েছিলো ৭২ বছর।

ফুটবল ইতিহাসের অন্যতম বর্ণিল চরিত্র রবার্টসনের মৃত্যুর খবর বৃহস্পতিবার নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহ্যাম।

ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, নটিংহ্যাম ফরেস্টের কিংবদন্তি ও প্রিয় বন্ধু জন রবার্টসন আর নেই। আমাদের ক্লাবের সত্যিকারের মহান খেলোয়াড় এবং ডাবল ইউরোপিয়ান কাপ জয়ী জনের অতুলনীয় প্রতিভা, বিনয় এবং নটিংহ্যাম ফরেস্টের প্রতি তার অটল নিবেদন কখনোই ভোলা যাবে না।’

রবার্টসনের ফুটবলে মুগ্ধ হয়ে তার নাম ‘আমাদের খেলার পিকাসো’ দিয়েছিলেন প্রয়াত ইংলিশ কোচ ব্রায়ান ক্লাফ। পরবর্তীতে এই নামেই পরিচিত হয়ে ওঠেন রবার্টসন।

১৯৫৩ সালে স্কটল্যান্ডের ল্যানার্কশায়ারে জন্ম গহণ করেন রবার্টসন। ১৯৭০ সালে মাত্র ১৭ বছর বয়সে নটিংহ্যামে যোগ দেন তিনি।

১৯৭০ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত নটিংহ্যামের হয়ে ৩৮৬টি ম্যাচ খেলে ৬১ গোল করেন রবার্টসন। ১৯৮৩-৮৫ সালে ডার্বিতে দুই মৌসুম খেলে আবারও নটিংহামে ফিরে এক মৌসুম খেলেন রবার্টসন। ১৯৮৫-৮৬ মৌসুমে ১১ ম্যাচ খেলেন তিনি।

এছাড়া জাতীয় দলের হয়ে ২৮ ম্যাচ খেলে ৮ গোল করেন রবার্টসন। যার মধ্যে ১৯৭৮ ও ১৯৮২ সালের বিশ্বকাপও ছিলো।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশাতে যোগ দেন রবার্টসন। সহকারী কোচ হিসেবে লেস্টার সিটি, সেল্টিক ও অ্যাস্টন ভিলার মতো বড় ক্লাবে কাজ করেছেন তিনি।

আরবিএস
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর