টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার স্কোয়াডে বড় চমক কনলি

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম

ফেব্রুয়ারিতে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে সবচেয়ে বড় চমক তরুণ অলরাউন্ডার কুপার কনলির জায়গা করে নেয়া। তবে কপাল পুড়েছে বাঁহাতি পেসার বেন ডোয়ার্শুইস এবং অলরাউন্ডার মিচেল ওয়েনের।

পার্থ স্করচার্সের হয়ে বিগ ব্যাশে দুর্দান্ত ফর্মে থাকা কুপার কনলিকে দলে নেয়া হয়েছে মূলত তার অলরাউন্ড নৈপুণ্যের কারণে। ১৬৬.৬৬ স্ট্রাইক রেটে ১৭০ রান করার পাশাপাশি বল হাতেও তিনি কার্যকরী। অ্যাডাম জাম্পা, ম্যাট কুহনেম্যান ও ম্যাক্সওয়েলের পাশাপাশি কনলি দলে চতুর্থ স্পিন বিকল্প হিসেবে কাজ করবেন।

অস্ট্রেলিয়ার পেস আক্রমণে অভিজ্ঞ প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউডকে রাখা হলেও তাদের খেলা নিয়ে এখনো সংশয় রয়েছে। পিঠের ইনজুরিতে থাকা কামিন্সের অবস্থা জানুয়ারির শেষে স্ক্যান করার পর নিশ্চিত হওয়া যাবে। অন্যদিকে, হ্যামস্ট্রিং ইনজুরিতে থাকা হ্যাজেলউড এবং টিম ডেভিডও পুনর্বাসনে রয়েছেন।

বাঁহাতি পেসার স্পেন্সর জনসন ইনজুরিতে এবং মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় দলে কোনো স্বীকৃত বাঁহাতি পেসার নেই। বেন ডোয়ার্শুইসকে বাদ দিয়ে শেষ পেসার হিসেবে জায়গা দেওয়া হয়েছে জেভিয়ার বার্টলেটকে।

হ্যারিকেনস অলরাউন্ডার মিচেল ওয়েন ফর্মহীনতার কারণে জায়গা হারিয়েছেন। গত বছর ১৩টি ম্যাচ খেললেও বিগ ব্যাশে তার শুরুটা ছিল হতাশাজনক। এছাড়া দলে কোনো ব্যাকআপ উইকেটকিপার রাখা হয়নি। জশ ইংলিশের কোনো সমস্যা হলে গ্লেন ম্যাক্সওয়েলকে জরুরি বিকল্প হিসেবে বিবেচনা করছে নির্বাচক প্যানেল। অ্যালেক্স ক্যারি বা জশ ফিলিপের নাম তালিকায় না থাকাটা ছিল কিছুটা বিস্ময়কর।

প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, শ্রীলঙ্কা ও ভারতের বৈচিত্র্যময় কন্ডিশনের কথা চিন্তা করে দলে ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছে। কামিন্স ও হ্যাজেলউড দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে আমরা আত্মবিশ্বাসী।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জানুয়ারির শেষে পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের মূল পর্বে ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অজিদের অভিযান শুরু হবে। গ্রুপ পর্বে তাদের বাকি প্রতিপক্ষ জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা এবং ওমান।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, ম্যাট কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

এআরএস
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। ফলে সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।
ভারতীয় ক্রিকেটে একের পর এক বিস্ময়ের জন্ম দিয়ে চলেছেন ১৫ বছরের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। সদ্য সমাপ্ত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে যে টর্নেডো তিনি চালিয়েছেন, তার পুরস্কার হাতেনাতে...
নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক নতুন ইতিহাস রচনা করলেন পাকিস্তানের অধিনায়ক ও অলরাউন্ডার ফাতিমা সানা। জিম্বাবুয়ের বিরুদ্ধে মাত্র ১৫ বলে হাফ-সেঞ্চুরি পূরণ করে নারী ক্রিকেটের ইতিহাসে...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর