বিপিএল মাতানো উসমান খানের চোখ শ্রীলঙ্কা সিরিজে

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম

সংযুক্ত আরব আমিরাত ছেড়ে নিজ দেশ পাকিস্তানের হয়ে খেলার আজন্ম লালিত স্বপ্ন পূরণ হয়েছে উসমান খানের। এখন তার লক্ষ্য পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়।

বর্তমানে বাংলাদেশে বিপিএল খেলতে আসা এই উইকেটকিপার-ব্যাটার মনে করেন, প্রধান কোচ মাইক হেসনের অধীনে পাকিস্তান দলের প্রস্তুতি ও চমৎকার কম্বিনেশন তাদের আগামী বছরের শুরুতে বিশ্বকাপ জেতার বড় সুযোগ করে দিয়েছে।

আগামী মাসেই শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। বিশেষ করে ৭ জানুয়ারি থেকে ডাম্বুলায় শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে বিশ্বকাপের বড় মহড়া হিসেবে দেখছেন উসমান। যেহেতু আগামী বিশ্বকাপের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কার ক্যান্ডি ও কলম্বোতে অনুষ্ঠিত হবে, তাই ডাম্বুলার উইকেট ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াকে বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি।

ইএসপিএন ক্রিকইনফোর সাথে আলাপে উসমান বলেন, আমাদের কোচ মাইক হেসন বিশ্বকাপের আগে আমাদের বেশ ভালোভাবে প্রস্তুত করেছেন। শ্রীলঙ্কার উইকেটগুলো বোঝার জন্য ডাম্বুলা সিরিজটি গুরুত্বপূর্ণ হবে। আমরা এই সিরিজটি জিততে চাই।

উসমান খান বিপিএলের একজন পরিচিত মুখ। এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও চট্টগ্রাম কিংসের হয়ে খেললেও এবার তিনি খেলছেন ঢাকা ক্যাপিটালসে। বিপিএলের কন্ডিশন তাকে সাহায্য করবে জানিয়ে তিনি বলেন, সিলেট ও চট্টগ্রামের উইকেট চমৎকার হলেও ঢাকার উইকেট প্রথম কয়েক ওভার ওঠানামা করে। বিভিন্ন কন্ডিশনে খেলার এই অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্রিকেটে আত্মবিশ্বাস জোগায়।

বিপিএল ছাড়াও উসমান পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন। সম্প্রতি প্রেসিডেন্টস কাপে অপরাজিত ১৫৯ রানের ইনিংস ছাড়াও কায়েদ-এ-আজম ট্রফিতে দুটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। নিজের ফিটনেস ও উইকেটকিপিং নিয়ে বাড়তি কাজ করছেন বলেও জানান ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।

উসমান এখন কেবল মারকুটে ব্যাটার নয়, বরং ম্যাচ ফিনিশার হিসেবে নিজেকে গড়তে চান। এ বিষয়ে তিনি বলেন, আমি রিজওয়ান ভাই, সাইফি (সরফরাজ) ভাই ও বাবর ভাইয়ের অধীনে অনেক খেলেছি। তারা ইনিংস গড়ার ওপর জোর দেন এবং শেষ পর্যন্ত টিকে থেকে ম্যাচ জেতান। আমি প্রতিটি স্তরে এই দর্শনটি অনুসরণ করতে চাই যাতে জয় নিশ্চিত করে তবেই ড্রেসিংরুমে ফিরতে পারি।

২০২৩ সালে আরব আমিরাতের হয়ে খেলার সুযোগ এবং কেন্দ্রীয় চুক্তি ছেড়ে দিয়ে পাকিস্তানে ফিরে আসা উসমানের ক্যারিয়ারের বড় টার্নিং পয়েন্ট ছিল। এজন্য তাকে আমিরাত ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞাও সইতে হয়েছে। তবে এ নিয়ে কোনো আক্ষেপ নেই তার।

উসমান বলেন, আমিরাতের হয়ে খেললেও পাকিস্তান আমার নিজের দেশ, আমার মানুষ। পাকিস্তানের হয়ে খেলা আমার শৈশবের স্বপ্ন ছিল। আল্লাহর কাছে শোকর যে আমি সেই সুযোগ পাচ্ছি।

এআরএস
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ফুটবল ইতিহাসের এক চরম দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। টানা তৃতীয়বারের মতো ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়ে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক হয়েছে তারা। সম্প্রতি...
২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রির চতুর্থ ও শেষ ধাপ ১ এপ্রিল (বুধবার) থেকে শুরু হবে বলে ঘোষনা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। তবে কত সংখ্যক টিকিট বিক্রি করা হবে তা উল্লেখ করা হয়নি।
আসন্ন ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবের সঙ্গে একটি বড় চুক্তি সই করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর