কোচ হাথুরুর সঙ্গে মতবিরোধেই কী দলছুট সাকিব?

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৯:৫৮ পিএম

মুম্বাই থেকে দলের সঙ্গে কলকাতায় না গিয়ে, বুধবার সকালে হঠাৎ করেই দেশে ফিরে এসেছেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান। তবে এবার আর কোনো বিজ্ঞাপনের শুটিংয়ের কাজে নয়। দোকান উদ্বোধন করতেও নয়। বিশ্বকাপে পরের ম্যাচের জন্য নিজেকে আলাদাভাবে প্রস্তুত করতেই দেশে ছুটে এসেছেন সাকিব। আর এসেই মিরপুরে ছুটে এসেছেন তিনি।

সকালেই মিরপুরে প্রিয় দেশ বরেণ্য কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে টোটকা নিয়েছেন সাকিব। তিনি নিজেই সেই কথা জানিয়েছেন। কোচ ফাহিম বলেন, সাকিব সকালে বাংলাদেশে এসেছে। আমার সঙ্গে আজ (বুধবার) অনুশীলন করেছে। আরও দুই দিন সে অনুশীলন করবে। সাকিব ব্যাটিং নিয়ে কাজ করছে। দলের সাথে যোগ দেবেন ২৭ অক্টোবর। পরের দিন নেদারল্যান্ডের সঙ্গে বাংলাদেশে ম্যাচ।

বিকেলে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর থেকে বেরিয়ে যেতে দেখা গেছে সাদা টিশার্ট ও কালো ট্রাউজার পরা সাকিবকে। স্টেডিয়ামের মূল আঙিনায় না ঢুকে বাইরের পথ দিয়েই চলে যান বাঁহাতি এই অলরাউন্ডার। জানা গেছে, আগামী দুদিনও মিরপুরে লম্বা অনুশীলন সেশন রয়েছে সাকিবের। সেখানে তিনি কাজ করতে পারেন ব্যাটিং-বোলিং দুটি নিয়ে।

কিন্তু প্রশ্ন হলো এত কাড়ি কাড়ি টাকা দিয়ে কোচের মেলা বসিয়েছে বিসিবি। সেখানে কেন ভরসা করতে পারলেন না সাকিব? তবে কি গুঞ্জনই সত্য? কোচ হাথুরুর সাথে মত বিরোধেই দলছুট হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আর আকসুর নিয়মই বা কি বলে? তবে প্রশ্ন আর শঙ্কা যাই হোক, নিয়ম ভাঙা আর তার পরিণতি সাকিবের চেয়ে ভালো আর কেই বা জানেন।

তাই দলকে নেতৃত্ব দেবার আগেই সাকিব যে নিজের পায়ের তলায় মাটি শক্ত করতে চাইছেন সেটাই এখন দিনের আলোর মত পরিষ্কার। চলমান বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে সাকিবের রান মাত্র ৫৬, সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বল হাতে ওভার প্রতি ৫.৫৪ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেয়া ৩০ রানে ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স। চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলেননি বাংলাদেশ কাপ্তান।

জানা গেছে, বুধবার স্থানীয় সময় দুপুর ১২টায় মুম্বাইয়ের বিখ্যাত তাজমহল প্যালেস হোটেল থেকে রওনা হয় বাংলাদেশ দল। দুপুর ২টায় আইসিসির ভাড়া করা বিমানে সরাসরি কলকাতার ফ্লাইট ধরেন পুরো দল। তবে, পুরো দল একটা বাসে করে বিমানবন্দরে গেলেও অধিনায়ক সাকিব আল হাসান সেখানে ছিলেন না। পরে খোঁজ নিয়ে জানা গেছে, ব্যক্তিগত গাড়ি নিয়ে তিনি আলাদাভাবে বিমানবন্দরে গেছেন।

এআরএস
ফুটবল রাজপুত্র লিওনেল মেসির জাদুতে বুঁদ হয়ে থাকে গোটা কলকাতা। প্রিয় তারকাকে সম্মান জানাতে তিলোত্তমার বুকে বিশালাকার মূর্তি গড়া হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেই ভালোবাসার মূর্তিতেই এখন বড়সড় ‘চোট’!...
ফুটবল সুপারস্টার লিওনেল মেসির বহুল প্রচারিত 'জি.ও.এ.টি ট্যুর'-এর কলকাতা পর্ব শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) হাজার হাজার ভক্তের জন্য একটি চরম বিশৃঙ্খল অভিজ্ঞতায় পরিণত হলো।
ফুটবল বিশ্বের মহানায়ক লিওনেল মেসির ৭০ ফুট উঁচু একটি বিশাল মূর্তি শনিবার কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে উন্মোচিত হলো। 'সিটি অফ জয়' খ্যাত হিসাবে খ্যাত কলকাতায় মেসি পা রাখের শনিবার দিবাগত রাত...
পিএসএল খেলতে শনিবার পাকিস্তান পৌঁছেছেন সাকিব আল হাসান। তার দল লাহোর কালান্দার্সের করা সোশ্যাল মিডিয়া পোস্টের ছবিতে মি অলরাউন্ডার ধরা দিয়েছেন বেশ হাসিখুশি অবতারে। ক্রিকেটের ফেরার স্বস্তিই যেন আলো...
বিশ্বকাপের ইতিহাসে নিজের নামকে অমর করে রাখার জন্য কিলিয়ান এমবাপে এমন এক মঞ্চ বেছে নিলেন, যা তাঁর মহিমার সাথে কিছুটা বেমানানই বটে! রোববারের মেগা ফাইনালের আগে মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফ্রান্স ও...
সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে রাত ১টায় বিশ্বকাপ ফাইনালের মেগা মহারণে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, যেখানে নিজের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্যে নামবেন লিওনেল মেসি। আর এই...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর