বৃষ্টিতে ভেসে যেতে পারে ইডেনের সেমিফাইনাল!

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৬:৫৫ পিএম

কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে বৃহস্পতিবার বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। তবে, এই ম্যাচে ব্যাট বলের লড়াই শুরু হবার আগেই আলোচনায় পশ্চিমবঙ্গের আবহাওয়া নিম্নচাপের কারণে বৃষ্টির জোর সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়াবিদরা।

সেমিফাইনালের প্রথম দিন বৃষ্টিকে ভেস্তে গেলে রিজার্ভ ডে রাখা আছে শুক্রবার। কিন্তু কলকাতার আলিপুর আবহাওয়া অফিস বলছে, শুক্রবারেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে কলকাতায় হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে দ্বিতীয় সেমিফাইনাল ঘিরে সংশয় দেখা দিয়েছে।

আবহাওয়ার অফিস বলছে, কলকাতায় সেমিফাইনালের দিন ৪০ শতাংশ বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস রয়েছে। তবে রিজার্ভ ডে মানে পরের দিন শুক্রবারেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। সেদিন আরও বেশি অর্থাৎ ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর কারণ সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপে আকাশে মেঘ জমছে।

সাগরে শক্তি বাড়ছে নিম্নচাপের। এর প্রভাবে চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণের অন্তত তিনটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। কলকাতাতেও বৃষ্টি হতে পারে।

তবে সেমির দিনেই ম্যাচটি শেষ করার চেষ্টা করবেন আম্পায়াররা। ওভার কমিয়ে ন্যূনতম ২০ ওভারের খেলা অনুষ্ঠানের চেষ্টা চালাবেন তারা। যদি তাও সম্ভব না হয় তবেই খেলা গড়াবে রিজার্ভ ডে'তে। ওল্ড ট্রাফোর্ডে ২০১৯ সেমিফাইনালেও রিজার্ভ ডে'তে গড়িয়েছিল। সেদিন ভারতকে হারিয়ে ফাইনালে যায় কিউইরা।

দু’দিনের মধ্যে দু’দলকে অন্তত ২০ ওভার করে ব্যাট করতে হবে। খেলায় ফল হতে গেলে এটা আবশ্যিক। বৃষ্টিতে ওভার কমলে খেলা হবে ডাকওয়ার্থ লুইস নিয়মে। কিন্তু কলকাতায় যদি কোনও ভাবেই দু’দিনে দুই দলের ২০ ওভার করে ব্যাটিং না হয়, সেক্ষেত্রে খেলা ভেস্তে যাবে।

রাউন্ড রবিন পর্বে পয়েন্ট তালিকায় যে দল উপরে ছিল তখন সেই দলকে বিজয়ী ঘোষণা করা হবে। দক্ষিণ আফ্রিকা এবারের বিশ্বকাপে ৯টি ম্যাচ খেলে সাত জয়ে ১৪ পয়েন্টে রয়েছে। তারা দ্বিতীয় স্থানে রয়েছে। অস্ট্রেলিয়ারও ১৪ পয়েন্ট। নেট রান রেটে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলেছে দক্ষিণ আফ্রিকা।

ফলে ইডেনে ম্যাচ ভেস্তে গেলে ফাইনালে উঠবে প্রোটিয়ারা। বৃষ্টির কারণে ইডেনে খেলা না হলে ৩১ বছর আগের ঘটনার ‘সুবিচার’ পাবে দক্ষিণ আফ্রিকা। হাওয়া অফিসের পূর্বাভাস সেই স্মৃতি ফিরিয়ে দিয়েছে। ১৯৯২ সালে এই বৃষ্টির কারণেই বৃষ্টি আইনে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিলো দক্ষিণ আফ্রিকা।

সেটিও ছিল বিশ্বকাপের সেমিফাইনাল। সে বারের বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৪৫ রান তোলে। দক্ষিণ আফ্রিকার যখন জেতার জন্য ১৩ বলে ২২ রান দরকার, ঠিক তখন বৃষ্টি নামে।

খেলা হলে প্রোটিয়াদের লক্ষ্য দাঁড়ায় ৭ বলে ২২ রান। কিছুক্ষণ পর সেই লক্ষ্য দাঁড়ায় ১ বলে ২২ রান। তখন নিয়ম ছিল, বৃষ্টি হলে প্রথমে ব্যাট করা দল তাদের পছন্দমতো ওভারগুলো বাদ দিতে পারবে। ইংল্যান্ড যে ওভারগুলোতে কম রান করেছিল সেই ওভারগুলো বাদ দেয়। সে কারণে এ রকম অদ্ভুত টার্গেট হয়।

এই নিয়ম উঠে গেলেও ৩১ বছরের পুরনো ঘটনা প্রোটিয়াদের জন্য ‘অবিচার’ হিসাবেই দেখা হয়। এখনও সেদিনের সমালোচনা করে ক্রিকেট বিশ্ব। ইডেনে বৃষ্টিতে খেলা ভেস্তে গেলে, দক্ষিণ আফ্রিকা এমনিতেই ফাইনালে উঠে যাবে। এতে কিছুটা হলেও সেদিনের অবিচারের বিচার পাবে প্রোটিয়ারা।

এআরএস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে উঠে সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের কড়া নাড়া, অথচ সেই ঘরের ছেলেই এবার গায়ে চাপালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সি! চেলসি ছেড়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর