বাংলাদেশের হাত ফসকে নিউজিল্যান্ডের জয়

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৩১ পিএম

ক্রিকেট নিয়ে একটি প্রচলিত প্রবাদ আছে, সেটি হলো- ‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’। মিরপুর যেন সেই প্রবাদের প্রতিফলন হলো। ঢাকা টেস্টে কিউইদের যখন তাইজুল, মিরাজরা চেপে ধরেছে, ঠিক তখনই ঘটে গেলো এক অনর্থ। কিউইদের প্রথম ইনিংসের মোড় ঘুরিয়ে দেওয়া সেই ফিলিপসের ক্যাচ হাত ফসকে গেলো শান্তর। তখনও রানের খাতা খোলেননি তিনি। সেই ফিলিপস ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে স্যাটনারকে নিয়ে মিরপুর জয় করলেন। এর মধ্যে দিয়ে সিরিজ সমতাসহ ট্রাফিতেও ভাগ বসালো নিউজিল্যান্ড।

শনিবার ১৩৭ রানের ছোট লক্ষ্য টপকে যেগে নিউজিল্যান্ডের খরচ হয় ছয় উইকেট।  তাইজুল-মিরাজরা দারুণ বোলিং শুরু থেকেই সফরকারীদের চাপে ফেলার কৌশলে সফল ছিল। কিন্তু মোক্ষম সময়ে সুযোগ কাজে লাগাতে না পারায় চাপটা অব্যাহত রাখতে পারেনি। এই পরাজয়ে দুই ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাতে পেরেছে সফরকারীরা। 

দ্বিতীয় ইনিংসে মিরাজ ৫২ রানে নিয়েছেন তিন উইকেট। ৫৮ রানে দুটি নিয়েছেন তাইজুল। একটি নিয়েছেন শরিফুল।    

এর আগে চতুর্থ দিন ব্যাটিং বিপর্যয়ে প্রথম সেশনও শেষ করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। দুই উইকেটে ৩৮ রান নিয়ে দিনের খেলা শুরু করা বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৪৪ রানে। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ফিফটি পেয়েছেন কেবল জাকির হাসান। ৮৬ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৯ রান করেন জাকির। নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল নিয়েছেন ৬ উইকেট। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ১৪৪। নিউজিল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ১৮০ রান করে।    

প্লেয়ার অব দ্যা ম্যাচ হয়েছেন গ্লেন ফিলিপস এবং প্লেয়ার অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন তাইজুল ইসলাম।

একাত্তর/এসি
ঘরের মাঠে সফরকারী বাংলাদেশকে এক ইনিংস ও ৮৫ রানের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে ২৫ বছরেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেটে টানা দুটি ম্যাচ জয়ের ঐতিহাসিক কীর্তি গড়ল জিম্বাবুয়ে। চেনা কন্ডিশন ছেড়ে বিদেশের...
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে সফরকারী বাংলাদেশ। 
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৩৬ রান করেছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর