বিপিএল দিয়ে মাঠে ফিরতে চান সাকিব

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:৫১ পিএম

নির্বাচনের মাঠ থেকে খেলার মাঠে ফিরতে আর কিছুদিনের অপেক্ষা। বিপিএল দিয়েই সাকিবের আবারো মাঠে ফেরার ইচ্ছা। যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে নিজেই জানিয়েছেন সেই কথা। শুধু তাই না, নির্বাচনে জিতলে পুরো সময় নিজের এলাকা আর জাতীয় দলকেই দিতে চান বিশ্বসেরা অলরাউন্ডার।

আঙ্গুলের চোট এখনো সারেনি; তাতে কি... এমন সুযোগ পেলে লোভ সামলানোটা তো যে কারো জন্য কঠিন। আর সাকিব তো ব্যাট বল ধরেন না সেই কতদিন। তাইতো চার দেয়ালের মাঝে এই সময়টুকুই দেশসেরা অলরাউন্ডারের জন্য রঙিন। 

জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু হতে এখনো ৬ দিন বাকি। সেই ফাঁকেই ছুটে গেলেন যুক্তরাষ্ট্রে পরিবারকে সময় দিতে। সেখানেও ছুটতে হচ্ছে বিশেষ অনুরোধে আর আমন্ত্রণে। অথচ এই সময়টাতে টিমমেটরা ব্যস্ত নিউজিল্যান্ডে সফর নিয়ে। ইনজুরির ধকল আর নির্বাচনের ব্যস্ততার মাঝে সাকিব প্রিয় ক্রিকেট কতটা মিস করছে?

জাতীয় নির্বাচনে নাম লেখানোর পর অনেকের চিন্তা সাকিবের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে। ভোটে মাঠে জিতে গেলে ব্যস্ততা যে বেড়ে যাবে। সাকিব কি তবে প্রিয় ক্রিকেটেই সময় কমিয়ে দিবে। সেই শঙ্কায় আশার বানী শোনা গেলো নাম্বার ওয়ানের কণ্ঠে।

দেশের জন্য, ভক্তদের জন্য অনেক দামি সাকিবের কথাগুলো। যত পরিচয়ই নামের পাশে যুক্ত হোক দিন শেষে ক্রিকেটার পরিচয়ই নাকি তার সবচেয়ে আপন।

নির্বাচনের পর হয়তো ব্যস্ততা বাড়বে, তবু সাকিবের ইচ্ছে ক্যারিয়ারের গোধুলী লগ্নে দারুণ কিছু সময় কাটাবেন তিন ফরম্যাটে।

যুক্তরাষ্ট্রে রিভারটেল টেলিকমের সৌজন্যে আয়োজিত এক অনুষ্ঠানে সাকিব মন খুলে কথা বলেন ক্রিকেট আর জাতীয় নির্বাচন নিয়ে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা–১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

একাত্তর/আরএ
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর