ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগে সাকিব আল হাসান বলেছিলেন, আর নেতৃত্বে থাকবেন না। ওয়ানডের মহাযজ্ঞ শুরুর আগে ধারনা করা হচ্ছিলো- হয়তো এই ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দেবেন। অবশেষে জানা গেলো, ওয়ানডেসহ তিন ফরম্যাটের গুরুদায়িত্ব ছেড়ে দিলে বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের নতুন অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর নাম ঘোষণা করেছে।
বিসিবি বস নাজমুল হাসান পাপন জানান, অন্তত আগামী এক বছরের জন্য তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শান্ত।
২০১৭ সালের এপ্রিলে সাকিব আল হাসানকে টি-টোয়েন্টির দায়িত্ব দিয়ে তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগে প্রবেশ করেছিল বাংলাদেশ। এর প্রায় ছয় বছর পর গত আগস্টে সেই সাকিবের হাত ধরেই তিন ফরম্যাটে এক অধিনায়ক তত্ত্বে ফেরে বাংলাদেশ।
