আইপিএলে সুবিধা করতে পারেননি ডেভিড ওয়ার্নার

আপডেট : ৩০ মে ২০২৪, ০৮:৪১ পিএম

এবারের আইপিএলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান ওপেনার কি তবে টি-টোয়েন্টি বিশ্বকাপটাও মলিনভাবেই কাটাবেন? সমর্থকদের সেই টেনশনে ঘুম হারাম। তবে অস্ট্রেলিয়ার সাবেক ক্যাপ্টেন আর আইপিএলে ওয়ার্নারের দল দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং তার অফফর্ম নিয়ে চিন্তিত না একদম। বলেছেন, ইনজুরিটাই আসলে ভুগিয়েছে ওকে।

মারকাটারি ক্রিকেটে দারুণ একটা শুরু এনে দেয়া কিংবা টেকনিক্যাল ক্রিকেটে যেকোনো পরিস্থিতি ম্যানেজ করতে ডেভিড ওয়ার্নারের জুড়ি মেলা ভার। কিন্তু আইপিএলে কী যে হলো কে জানে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএল সিজনটা কাটালেন যাচ্ছেতাই ভাবে। অন্তত ওয়ার্নারের সাথে এমন কিছু যায় না।

দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারে আট ইনিংসে ব্যাট করেছেন। এসেছে মাত্র ১৬৮ রান। গড় ২১। তাকে নিয়ে হতাশ হতেই পারেন। তবে যার তেমনটা সবচেয়ে বেশি হওয়ার কথা তিনি অজি ওপেনারের স্বদেশী দিল্লির কোচ রিকি পন্টিংয়ের।

মজার ব্যাপার ওয়ার্নারকে নিয়ে তেমন কোনো দুশ্চিন্তাই করছেন না সাবেক অজি কাপ্তান। কারণ তার পারফর্মেন্স আনালাইসিস করে এমন আউট ফর্ম হওয়ার প্রসেসটা তিনি দেখেছেন বেশ কাছ থেকে। 

পন্টিং বলছেন, ওভারঅল আইপিএল সিজনটা খারাপ কাটলেও ওয়ার্নারের শুরুটা কিন্তু ভালোই ছিলো। প্রথম তিন ম্যাচে তার এভারেজ ৪৫-এর কাছাকাছি। স্ট্রাইকরেটও ১৪৫ ছুঁই ছুঁই। কিন্তু এরপর থেকেই খেই হারান অজি ওপেনার। 

পন্টিংয়ের কথা, প্রথম তিন ম্যাচ খেলার পরেই ওয়ার্নারের পার্টনার মিচেল মার্শ ইনজুরিতে পড়েন, তার আইপিএলটাই শেষ হয়ে যায়, ফিরে যেতে হয় বাড়ি। তারপর ওয়ার্নারও কেন যেন হারিয়ে ফেলেন নিজের মোমেন্টাম। একটা পর্যায়ে তাকেও ভুগতে হয় ইনজুরির সাথে, তাই ঠিক অফ ফর্ম নয়, কপাল দোষেই আইপিএলে এবারে নামের প্রতি সুবিচার করতে পারেননি ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও কি তেমন কিছুই হবে। পন্টিং বলছেন, ওয়ার্নারের পজিশনে তাকে চ্যালেঞ্জ জানাতে পারে, এমন ব্যাটার সারা দুনিয়ায় নেই। অজি জার্সিতে ওয়ার্ল্ডকাপ মিশনেই নিজের রঙে ফেরা এই ওপেনারের জন্য সময়ের ব্যাপার মাত্র।

কেবল ওয়ার্নার নয়, বিশ্বকাপ মানেই জ্বলে ওঠা ব্যাপারটা যেন মিশে আছে পুরো অস্ট্রেলিয়ার সাথেই। তাই তো মূল আসরের আগে যতো অফফর্ম থাকুক, কিন্তু আসুক ইনজুরির আঘাট, মাইটি অজিস আর অলওয়েজ মাইটি দেয়ার।

একাত্তর/আরএ
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে উঠে সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের কড়া নাড়া, অথচ সেই ঘরের ছেলেই এবার গায়ে চাপালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সি! চেলসি ছেড়ে...
বিশ্বকাপ ফুটবলের ভবিষ্যৎ লভ্যাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির গোপন ও বিতর্কিত পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবল সংস্থা- ফিফার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অংশ হিসেবে আনুষ্ঠানিক...
দলীয় ট্রফি জিততে না পারার আক্ষেপ হয়তো থাকবে, কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে এবারের আইপিএলে সব আলো একাই কেড়ে নিয়েছেন ‘বিষ্ময় বালক’ বৈভব সূর্যবংশী। তাঁর দল রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, ১৫...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর