বোলার আর ব্যাটারদের সমান সুযোগ চান সাকিব

আপডেট : ০৪ জুন ২০২৪, ১২:২৩ পিএম

ফরম্যাট যেটাই হোক, ম্যাচ কিংবা টুর্নামেন্ট যেন একতরফা না হয়। বোলার আর ব্যাটার দুই পক্ষের জন্যই চাই লেভেল প্লেইং ফিল্ড। বিসিবির প্রকাশিত সাক্ষাৎকারে নিজের এই দর্শনের কথাই বলেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

তবে কী ইঙ্গিতে আইপিএলের মারকাটারি ক্রিকেটের বিপক্ষেই দাঁড়ালেন সাকিব? ফ্রাঞ্চাইজি লিগে যেটাই হোক, বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে খেলা হবে স্পোর্টিং কন্ডিশনে, তেমনটাই আশা করছেন সাকিব।

বোলার যে-ই হোক, যেভাবেই সেটা ছুড়ুক, তেড়েফুঁড়ে সেটা মারতে হবে, পাঠাতে গ্যালারির ওপারে অন্য কোনো গ্যালাক্সিতে। দিনকে দিন টি-টোয়েন্টি ক্রিকেটের দর্শনটা যেন হয়ে উঠছে এমনই। তাই কেউ কেউ ঠাট্টা করে বলছেন, খেলাটা ক্রিকেটই থাকছে তো, নাকি হয়ে যাচ্ছে বেসবলেরই কোনো উপমহাদেশীয় ভার্সন?

সাকিব আল হাসান, সবচেয়ে বেশি সময় ধরে বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা দখলে রাখা সাকিব যখন টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে দর্শন ব্যাখ্যা করতে বসলেন, আলোচনায় আসলো সেই প্রসঙ্গও।

বোলিংয়ের পাশাপাশি দেড় যুগ ধরে ফুলটাইম ব্যাটার হিসেবেও ইন্টারন্যাশনাল আর ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলছেন বলেই হয়তো বোলারদের জন্য সাকিবের মনটা কাঁদে। দুই পক্ষের জন্যই সমান সুযোগ, তার মানে লেভেল প্লেইং ফিল্ড হতে হবে, এই কথা দিয়ে কি আইপিএলের দিকেই ইঙ্গিত করলেন সাকিব? 

বিশ্বসেরা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে সাকিব খেলছেন না ২০২১ আসরের পর থেকে। সেবার কলকাতার জার্সিতে গড়ে ১০ করেও রান তুলতে পারেননি। তবে সেবারের তুলনায় এবারের আইপিএলের খোল-নলচেই যেন বদলে গেছে।

২০২৪ আইপিএল আসরে হয়েছে বাউন্ডারি আর ওভার বাউন্ডারির রেকর্ড। এবারের আসরে ২৫০+ টিম টোটাল এসেছে ৮টা। শুধু তাই নয়, আইপিএল ইতিহাসের রেকর্ড চারটা স্কোরই এসেছে এবছর। রেকর্ড ৪১টা ২০০+ ইনিংস, আর সেঞ্চুরির সংখ্যায় হয়েছে রেকর্ড। শতক এসেছে মোট ১৪টা। 

পার ওভার গড় রানরেটেও এবারের আইপিএলে ফ্রাইঞ্চাইজিগুলো নিজেদের নিয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। বেঙ্গালুরু কলকাতা আর হায়দরাবাদ তিন দলই ওভারপ্রতি তুলেছে দশের বেশি রান।

তার মানে ব্যাটারদের সামনে তেমন পাত্তাই পায়নি বোলাররা। আইপিএলে যারা সেরা উইকেট শিকারি, তাদের ইকোনমিটা দেখলেও সেটা হবে স্পষ্ট। সর্বোচ্চ ২৪ উইকেট পাওয়া হার্শাল প্যাটেলই ওভারপ্রতি রান দিয়েছেন ১০-এর কাছাকাছি।

এই দিকেই সাকিব করেছেন দৃষ্টি আকর্ষণ। অর্থাৎ ব্যাটিং এবং বোলিং দুই সাইডেই কন্ডিশন থেকে পেতে হবে সমান সুযোগ। তাহলেই খেলাটা হবে ফেয়ার অ্যান্ড লাভলি। আইপিএলে তেমনটা না হলেও আইসিসির আয়োজিত বিশ্বকাপ নিয়ে আশাবাদী হয়েছেন সাকিব। দুনিয়ার সেরা অলরাউন্ডার অলরাউন্ডারের আশা পূরণ হবে তো?

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর