বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টি সম্ভাবনা কতটুকু?

আপডেট : ২১ জুন ২০২৪, ১০:০৭ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের সবগুলো ম্যাচেই হচ্ছে ক্যারিবিয় দ্বীপপুঞ্জে। আর সেখানে এখন চলছে বর্ষাকাল। ফলে প্রতিদিনই ওয়েস্ট ইন্ডিজের আকাশে থাকে মেঘের ঘনঘটা। কখনও কখনও ভোগায় বৃষ্টিও। ফলে বাংলাদেশ-ভারত ম্যাচকে ঘিরেও জোর আলোচনায় সেখানকার আবহাওয়া। 

একদিনের বিরতি শেষেই শনিবার মাঠে ফিরছে বাংলাদেশ ও ইন্ডিয়া। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময়ে রাত সাড়ে আটটায়। আর ম্যাচের ভেন্যু অ্যান্টিগা, যেখানে অস্ট্রেলিয়ার সঙ্গে এই পর্বের প্রথম ম্যাচ খেলে ছিলো টাইগাররা। বৃষ্টি আইনেই ম্যাচতে হারজিৎ নির্ধারতি হয়। দ্বিতীয় ম্যাচেও কি বৃষ্টি?

বিভিন্ন আবহাওয়া ওয়েবসাইটের পূর্বাভাস বলছে, শনিবারের ম্যাচেও ভিলেন হতে পারে বৃষ্টি। অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বৃষ্টি কিছুটা হলেও ম্যাচে বাঁধার সৃষ্টি করতে পারে। ক্যারিবিয়ান দ্বীপে এখন বর্ষাকাল, তাই অ্যান্টিগা হোকা বা বার্বাডোজ আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির ভ্রুকুটি থাকছেই।

স্থানীয় সময় সকাল ১০ টা থেকে দুপুর ২ টার মধ্যে ম্যাচটি শেষ হওয়া উচিত। কিন্তু সেটি হচ্ছে কি? সকালে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা স্থানীয় সময় সকাল ১০ টা থেকে সকাল ১১.৩০ মিনিটের মধ্যে হতে পারে। সারাদিনই বৃষ্টির সম্ভাবনা আছে। ফলে বৃষ্টির জন্য ওভার কমলে বা ম্যাচ ভেস্তে যেতেও পারে।

আকুয়া ওয়েদার বলছে, ভারত-বাংলাদেশ ম্যাচের সময় আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভবনাও রয়েছে। তাপমাত্রা থাকবে ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টির যা পূর্বাভাস তাতে অ্যান্টিগায় রাতের দিকে ম্যাচে সমস্যা হতে পারে। যেহেতু ম্যাচটি স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় হবে, তাই বৃষ্টি সমস্যা তৈরি করতে পারবে না বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ওভার কমলেও ম্যাচ পুরো হবে বলে আশা করা হচ্ছে। 

সুপার এইটের ম্যাচের জন্য কোন রিজার্ভ ডে রাখা হয়নি। ফলে ম্যাচটি ভেসে গেলে দুই দলই পাবে একটি করে পয়েন্ট। ম্যাচ একান্তই ভেস্তে গেলে এটি গ্রুপ ১-এ সেমিফাইনালের লড়াইকে আকর্ষণীয় করে তুলবে কারণ ভারত পরবর্তীতে অস্ট্রেলিয়ার সাথে এবং আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

একাত্তর/এসি
টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর পুরস্কারের অর্থে ভাসছে টিম ইন্ডিয়া। আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জয়ের পর বিশ্ব ক্রিকেটের নিয়ান্তা আইসিসি’র কাছ থেকেই পেয়েছে ২১ কোটি টাকা।
বিশ দলের বিশ্বকাপে টিকে রইলো কেবল চার দল। বৃহস্পতিবারই ঠিক হয়ে যাবে টি-টোয়েন্টির দুই ফাইনালিস্টের নাম। সকাল সাড়ে ছয়টায় ত্রিনিদাদে লড়বে আফগানিস্তান আর সাউথ আফ্রিকা। রাত সাড়ে আটটায় গায়ানায় দ্বিতীয়...
অলিখিত কোয়াটার ফাইনালে বৃষ্টি আইনে বাংলাদেশকে আট রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। কয়েক দফা বৃষ্টির পর এক ওভার কমিয়ে বাংলাদেশের জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়  ১১৪। তবে ১৭ দশমিক পাঁচ...
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও নকআউট খেলা নিয়ে কী হয়? নাটক ও অ্যাকশনে তাদের কখনই অভাব হয় না। এদিনও তার ব্যক্তিক্রম হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের অলিখিত কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে তিন উইকেটে...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর