১৬৪ রানে অলআউট বাংলাদেশ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০২:০৫ পিএম

ব্যাটিং ব্যর্থতা কোনোভাবেই পিছু ছাড়ছে না বাংলাদেশের। আরো একবার অল্প রানেই গুটিয়ে গেলো বাংলাদেশ। জ্যামাইকা টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নিয়েও প্রথম ইনিংসে ৭১.৫ ওভারে ১৬৪ রানে গুটিয়ে গেলো টাইগাররা।

প্রথম দিন বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে মোটে ৩০ ওভার খেলা হয়েছিল। ২ উইকেটে ৬৯ রান ছিলো বাংলাদেশের। সোমবার দ্বিতীয় দিনের সকালেই উইকেট পতনের মিছিল শুরু হয়। ৯৮ রান তুলতে ৬ উইকেট হারিয়ে বসে টাইগাররা। এক ঘণ্টাতেই পড়ে চার উইকেট

এরপর তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে কিছুটা লড়াই করেন মেহেদী হাসান মিরাজ। তবে শেষ পর্যন্ত ৭১ ওভার ৪ বলে ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৭৫ বলে ৩৬ রান করেন মিরাজ।

বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার ছিলেন সিলেস। ১৫.৫ ওভারে মাত্র ৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। এছাড়া শামার ৩টি ও কেমার রোচ ২টি উইকেট নেন।

নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে ভালো সূচনা করে ওয়েস্ট ইন্ডিজ। ১৩ ওভারের শেষ বলে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার নাহিদ রানা। উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়ে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার মিখাইল লুইসকে ১২ রানে বিদায় দেন রানা।

দ্বিতীয় উইকেটে কেসি কার্টিকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করছেন আরেক ওপেনার ব্র্যাথওয়েট। দিন শেষে ১৪৪ বলে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লেও, ব্যক্তিগত ২৬ ও ৩২ রানে জীবন পান ব্র্যাথওয়েট।

প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভারে এক উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭০ রান।

সংক্ষিপ্ত স্কোর: (টস-বাংলাদেশ)

বাংলাদেশ প্রথম ইনিংস : ৭১.৫ ওভারে ১৬৪/১০ (সাদমান ৬৪, মিরাজ ৩৬, সিলেস ৪/৫)।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ৩৭ ওভার ৭০/১ (ব্র্যাথওয়েট ৩৩*, কার্টি ১৯, রানা ১/২৮)।

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দীর্ঘ ২৩ বছরের খরা কেটে অজি ডেরায় আগুন জ্বালিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল! ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে বিশ্বসেরা পরাশক্তি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে ইতিহাস সৃষ্টি করেছে...
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় দিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টেই অজিদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে অবিস্মরণীয় এক রেকর্ড গড়েছে...
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর