আবারও আইসিসি র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচে কোহলি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪১ পিএম

আইসিসি র‍্যাংকিংয়ে টপ ফাইভে আবারও ঢুকে পড়েছেন বিরাট কোহলি। সেই সুবাদে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের টপ অর্ডারে খেলা তিন জনই আছেন সেরা পাঁচে। ইনফর্ম এই ভারত কি তবে সত্যিই পাকিস্তানের আয়োজনে এসে জয় করে নিতে চলেছে ট্রফি? সত্যি হতে চলেছে ক্রিস গেইলের ভবিষ্যৎ বাণী?

টাইম মেশিনে চড়ে খানিকটা পেছনের দিনে যাওয়া যাক। বিরাট কোহলির ব্যাটে রান নেই, রোহিত শর্মাও যেন ব্যাটে-বলে নামের প্রতি তখন সুবিচার করতে পারছে না। বোর্ডার গাভাস্কার ট্রফিতে তো নিজের উইকেট নিজেই ফেলে দিয়েছিলেন, ব্যাড ব্যাচের কারণে ক্যাপ্টেন হয়েও বসে থাকলেন সাইডবেঞ্চে। আউট অব ফর্ম হওয়ায় কোহলি-রোহিত দুজনই মিস করতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রেন। ছিল এমন গুঞ্জন।

অথচ কোথাকার পানি কোথায় গিয়ে গড়ালো দেখুন। সেই বিরাট কোহলি ফিরলেন রানে। তাও আবার প্রেস্টিজিয়াস চ্যাম্পিয়ন্স ট্রফির মূল লড়াইয়ে। বাংলাদেশের বিপক্ষে সুবিধা করতে পারেননি, ৩৮ বল খেলে করেন ২২। তবে পাকিস্তানের বিপক্ষে মোর দ্যন আ ম্যাচে রানে ফিরলেন, ৫১ নম্বর ওডিআই সেঞ্চুরি করলেন, দলকে জিতিয়ে সেমিফাইনালটাও করলেন নিশ্চিত, হলেন প্লেয়ার অব দ্য ম্যাচ।

আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ে বিরাটকে দেখা যাচ্ছে পাঁচ নম্বরে। অবশ্য কেবল তিনিই নন, সেরা চারের তিনজনই ভারতের। শুভমান গিল আর রোহিত শর্মাও কোহলির সাথে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সামলাচ্ছেন ভারতের টপ অর্ডার। আবার শুভমান গিল তো আছেন র‍্যাংকিংয়ের শীর্ষে।

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি আর পাকিস্তানের সাথে ৪৬ রান করে রেটিং পয়েন্ট নিয়েছেন বাড়িয়ে। লিডারবোর্ডের টপ পজিশনটা করেছেন আরো মজবুত। শীর্ষে উঠেছিলেন এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ড সিরিজে এক সেঞ্চুরির সাথে জোড়া ফিফটি হাঁকিয়ে।

বোঝাই যাচ্ছে, টিম ইন্ডিয়ার ব্যাটিং ডেপথ কতটা শক্ত। আগেই অনুমিত, পাকিস্তানের আয়োজনে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটাররা রান পাবেন। সেটাই সত্যি হচ্ছে। আগে ব্যাট করে তিনশ’ প্লাস রান তুলেও স্বস্তিতে থাকতে পারছে না দলগুলো। যদিও দুবাইয়ের উইকেট কিছুটা ট্রিকি, কিন্তু সেখানেও টিম ইন্ডিয়ার ইনফর্ম টপ অর্ডার শিরোপা জয়ের দৌড়ে ওদের ভালোভাবেই রাখছে ফেভারিটের কাতারে।

আর এসব ভবিষ্যদ্বাণী চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই করেছিলেন লিজেন্ড ক্রিস গেইল। নিজের আরসিবি টিমমেট কোহলিকে নিয়ে বলেছিলেন, কোহলি রান পাচ্ছে না সেটা কোন ব্যাপারই না, হয়তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই সে রানের ফোয়ারা ছোটাবে, সেঞ্চুরিও করবে। গেইলের কথাগুলো এখন পর্যন্ত খেটেছে অক্ষরে অক্ষরে।

তবে ক্যারিবিয়ান কিং আরো একটা মন্তব্য করেছিলেন, এবারের আসরে ভারতই ফেভারিট। তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। চতুর জ্যোতিষী গেইলের এই অনুমানটাও কি সত্যি হবে তবে? চিরশত্রু পাকিস্তানের আয়োজিত টুর্নামেন্ট থেকে শিরোপা ছিনিয়ে নিয়ে যাবে ভারত?

একাত্তর/আরএ
১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। যৌথভাবে এই আসরের আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মহানাটকীয় যুদ্ধ শেষ; আর সেই সাথে চূড়ান্ত হয়ে গেল বিশ্ব ফুটবলের শেষ চার পরাশক্তি! ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম এক অভূতপূর্ব ও ঐতিহাসিক ঘটনা ঘটল।...
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মহাযুদ্ধ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে মাঠের বাইরের বড় এক অদ্ভুত সমীকরণ নিয়ে তোলপাড় চলছে ফুটবল বিশ্বে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার শুধু কাতার বিশ্বকাপের...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর