আইপিএলের পর পিএসএল স্থগিত

আপডেট : ১০ মে ২০২৫, ০৫:৪০ পিএম

ভারতের সাথে সংঘাতের পরিস্থিতির অবনতি হওয়ায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে।

পিএসএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে করার সিদ্ধান্ত নেয়ার একদিন পরই টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

পিসিবি জানিয়েছে, সীমান্তের ওপার থেকে ৭৮টি ড্রোন প্রবেশ করায় ভারতের সাথে পরিস্থিতি আরো খারাপ হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নির্দেশনা অনুযায়ী আপাতত পিএসএল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পিএসএল কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে পিসিবি বলেছে, প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের পরামর্শ অনুসারে পিএসএল স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা এবং আফগানিস্তানের ৩৭ জন বিদেশী খেলোয়াড় পিএসএলে অংশ নিচ্ছে। ছয় দলের পিএসএলে এখনও আটটি ম্যাচ বাকি আছে।

একাত্তর/আরএ
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার রাতে এক মহাকাব্যিক লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। টানটান উত্তেজনার ফাইনালে নবাগত হায়দারাবাদ কিংসমানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তান সুপার লিগ...
অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার শেন ওয়াটসন এখন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবচেয়ে দামি কোচ। পিএসএলে তিনি কোয়েটা গ্ল্যাডিয়েটরসের কোচ হিসেবে প্রতিদিন পাচ্ছেন ১৫ লাখ রুপি বা বাংলাদেশি মুদ্রায়...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর