আইপিএল আবারও কবে শুরু জানালো বিসিসিআই

আপডেট : ০৯ মে ২০২৫, ০৪:৫৭ পিএম

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার জম্মু ও পাঠানকোটে বিমান হামলার সতর্কতার পর পাঞ্জাব ও দিল্লির মধ্যে ম্যাচটি বাতিল করা হয়। এর পরের দিন অর্থাৎ শুক্রবার (৯ মে) টুর্নামেন্টটি স্থগিতের খবর আসে। 

তবে শুরুতে টুর্নামেন্টটি কতো দিনের জন্য স্থগিত করা হয়েছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় এ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। তাৎক্ষণিক ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তারাও এ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেন নাই।

অবশেষে বিসিসিআই বিজ্ঞপ্তি জারি করে আইপিএলের ব্যাপারটি স্পষ্ট করেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমসহ ভারতীয় একাধিক গণমাধ্যম। 

শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে আইপিএল ২০২৫ অবিলম্বে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে টুর্নামেন্টটি এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হচ্ছে। যথা সময়ে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর পরিবর্তিত সূচি জানিয়ে দেওয়া হবে। 

বৃহস্পতিবার ধরমশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস আইপিএল ২০২৫-এর ৫৮তম লিগ ম্যাচ মাঝপথেই পরিত্যক্ত হয়। ভারতের মাটিতে পাক সেনার ড্রোন হামলার পরেই ব্ল্যাক-আউট জারি জয় ধরমশালা স্টেডিয়ামে। বিসিসিআইয়ের তরফে তড়িঘড়ি স্টেডিয়াম খালি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তার পরেই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দেয়।

একাত্তর/এসি
দলীয় ট্রফি জিততে না পারার আক্ষেপ হয়তো থাকবে, কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে এবারের আইপিএলে সব আলো একাই কেড়ে নিয়েছেন ‘বিষ্ময় বালক’ বৈভব সূর্যবংশী। তাঁর দল রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, ১৫...
গত বছর দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অধরা আইপিএল ট্রফি ছুঁয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এবার তারা প্রমাণ করল যে সেই সাফল্য কোনো ফ্লুক ছিল না। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে...
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। দুই দলের সামনেই দ্বিতীয়বারের...
মেগা ফাইনালের মহাযুদ্ধের মঞ্চ এবার পুরোপুরি প্রস্তুত! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহা-লড়াইতে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আসর সেরা দুই দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর