ওহ, টেস্ট ক্রিকেট! এর চেয়ে ভালো কি হতে পারে!

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৫:২৬ পিএম

পঁচিশ দিনের উত্তেজনাপূর্ণ ক্রিকেট আর শেষ দিনে সংরক্ষিত ছিল সেরাটি! একটি অসাধারণ সিরিজের যোগ্য সমাপ্তি! ওহ, টেস্ট ক্রিকেট! এর চেয়ে ভালো কিছু কি হতে পারে? বোলারদের একটি অবিস্মরণীয় পারফরম্যান্সে ইংলিশদের বিপক্ষে টেস্ট জিতলো ভারত। খেলাটি ইংল্যান্ডের হাতের মুঠোয় ছিলো, কিন্তু ভারত তাদের নাকের ডগা থেকে জয় ছিনিয়ে নিলো! সোমবার যখন খেলা শেষ হয় তখন নাটকীয়তা চরমে পৌঁছে গিয়েছিল। ঠিক সেখান থেকেই মঙ্গলবার উত্তেজনা শুরু। প্রতিটি বল ছিলো একটি ঘটনা,এবং উত্তেজনা যেন ছুরি দিয়ে কাটা যেতো।

দিনের শুরুতে ইংল্যান্ড দুটি বাউন্ডারি হাঁকায়, যা তাদের মধ্যে কিছুটা আত্মবিশ্বাস জাগিয়েছিল। কিন্তু সেই আত্মবিশ্বাস ছিলো কেবল একটি মায়া। মোহাম্মদ সিরাজ অসাধারণ ছন্দে ছিলেন। তিনি প্রথমে জেমি স্মিথকে আউট করেন এবং তারপর জেমি ওভারটনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। এরপর প্রসিধ কৃষ্ণ জশ টঙ্গকে বোল্ড করে ইংল্যান্ডকে আরও চাপে ফেলেন। এখন সব দায়িত্ব পড়ে গাস অ্যাটকিনসনের ওপর, যিনি ইংল্যান্ডকে জয়ের লক্ষে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন।

ভারতের জয়ের মুহূর্ত প্রায় এসে গিয়েছিল যখন অ্যাটকিনসন ডিপ মিড-উইকেটের দিকে একটি শট মারেন। কিন্তু আকাশ দীপ বলটি ধরতে ব্যর্থ হন এবং তা সীমানার বাইরে চলে যায়। তখন ইংল্যান্ডের প্রয়োজনীয় রান এক অঙ্কে নেমে আসে। কিন্তু সিরাজ তখন একটি নিখুঁত ইয়র্কার দিয়ে অ্যাটকিনসনের অফ স্টাম্প উপড়ে ফেলেন। ইংল্যান্ড এই সকালে প্রতিটি রানের জন্য কঠিন সংগ্রাম করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা মাত্র ছয় রানের জন্য হেরে যায়। ড্র হয় অ্যান্ডারসন–টেন্ডুলকার সিরিজ। 

এই জয় ভারতীয় বোলারদের দৃঢ়তা এবং দক্ষতার প্রমাণ। টেস্ট ক্রিকেটের এই রোমাঞ্চকর মুহূর্ত ভক্তরা মনে রাখবেন দীর্ঘদিন। 

একাত্তর/এসি
সিলেট টেস্টের শেষ দিনে উত্তেজনার শেষ ছিলো না। তবে শেষ পর্যন্ত প্রকৃতির বাধায় ও আলোর স্বল্পতায় নিষ্প্রভ ড্রয়ে শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি। শেষ দিনে তৌহিদ হৃদয়ের দুর্দান্ত...
সিলেট টেস্টে ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিনে আলোকস্বল্পতার কারণে খেলা সমাপ্তির ঘোষণা দেওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের অবস্থান বেশ শক্ত। কাভেম...
তৃতীয় দিন শেষে আলো স্বল্পতার কারণে যখন খেলার সমাপ্তি ঘোষণা করা হলো, তখন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বাতাসে এক অবিশ্বাস্য অর্জনের সুবাস। স্পিনবান্ধব উইকেটে এক রূপকথার প্রত্যাবর্তনে ওয়েস্ট...
সিলেটে টেস্ট ক্রিকেটের ইতিহাসে লেখা হলো এক অবিশ্বাস্য ও রোমাঞ্চকর অধ্যায়। মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা তৌহিদ হৃদয়ের মহাকাব্যিক ও রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে ভর করে নিশ্চিত পরাজয়ের মুখ থেকে...
স্বল্পোন্নত ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সবুজ শিল্পায়নে সহায়তার জন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন, পরিবেশবান্ধব পণ্যের ন্যায্য মূল্য এবং সহায়ক বাণিজ্যনীতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন...
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ৩১) বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর