ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৭:২৪ পিএম

সহজ জয় দিয়ে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো স্বাগতিক অস্ট্রেলিয়া।

রোববার (১৯ অক্টোবর) সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া বৃষ্টি আইনে ৭ উইকেটে হারিয়েছে ভারতকে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অসিরা। 

পার্থে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। কয়েক দফার বৃষ্টিতে ম্যাচটি ২৬ ওভারে নির্ধারিত হয়।

তবে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি ভারতের ব্যাটাররা। নির্ধারিত ২৬ ওভারে ৯ উইকেটে ১৩৬ রানের মামুলি সংগ্রহ পায় ভারত।

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার টপ অর্ডারে ট্রাভিস হেড ও ম্যাথু শর্ট ৮ রান করে আউট হন। ৪৪ রানে ২ উইকেট পতনের পর ৪৫ বলে ৫৫ রানের জুটিতে অস্ট্রেলিয়ার জয়ের পথ সহজ করেন অধিনায়ক মিচেল মার্শ ও উইকেটরক্ষক জশ ফিলিপ। ২৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৭ রানে আউট হন ফিলিপ।

দলীয় ৯৯ রানে ফিলিপ ফেরার পর অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে নেন মার্শ ও ম্যাট রেনশ। চতুর্থ উইকেটে ৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। ২টি চার ও ৩টি ছক্কায় মার্শ ৪৬ এবং অভিষেক ম্যাচ খেলতে নামা রেনশ ১টি করে চার-ছক্কায় ২১ রানে অপরাজিত থাকেন। ভারতের আর্শদীপ সিং-প্যাটেল ও সুন্দর ১টি করে উইকেট নেন।

আগামী ২৩ অক্টোবর এডিলেডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে অস্ট্রেলিয়া ও ভারত।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২৬ ওভারে ১৩৬/৯ (রোহিত ৮, গিল ১০, কোহলি ০, শ্রেয়াস ১১, আকসার ৩১, রাহুল ৩৮, ওয়াশিংটন ১০, নিতিশ ১৯, হার্শিত ১, আর্শদিপ ০, সিরাজ ০; স্টার্ক ৬-১-২২-১, হেইজেলউড ৭-২-২০-২, এলিস ৫-১-২৯-১, ওয়েন ৩-০-২০-২, কুনেমান ৪-০-২৬-২, শর্ট ১-০-১৭-০)।

অস্ট্রেলিয়া: (২৬ ওভারে লক্ষ্য ১৩১) ২১.১ ওভারে ১৩১/৩ (মার্শ ৪৬, হেড ৮, শর্ট ৮, ফিলিপ ৩৭, রেনশ ২১; সিরাজ ৪-১-২১-০, আর্শদিপ ৫-০-৩১-০, হার্শিত ৪-০-২৭-০, আকসার ৪-০-১৯-১, নিতিশ ২.১-০-১৬-০, ওয়াশিংটন ২-০-১৪-১)।

ফল: ডাওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৭ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া।

ম্যান অব দা ম্যাচ: মিচেল মার্শ

একাত্তর/আরএ
ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠেই তৈরি হয়েছিলো বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসের এক সোনালী অধ্যায়। রান তাড়ায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের তাণ্ডবে ম্যাচ আর সিরিজ হাতছাড়া হলেও, দ্বিতীয় ওয়ানডেটি চিরস্মরণীয়...
রানপাহাড় গড়েও রাঁচির মাঠে শেষ রক্ষা হলো না ভারতের! জাসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপকে রীতিমতো ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার অবিশ্বাস্য এক রেকর্ড...
ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর বলিউড তারকা স্ত্রী অনুষ্কা শর্মার বৃন্দাবন সফর ও ধর্মীয় ভক্তি নিয়ে হঠাৎ করেই শুরু হয়েছে তুমুল বিতর্ক! উত্তর প্রদেশের জনপ্রিয় ধর্মীয় গুরু প্রেমানন্দ...
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পানাম নগরী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর