কোহলি-বাবরদের নিরাপত্তায় সশস্ত্র রক্ষী ও বিশেষ কমান্ডো

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৮ পিএম

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে শনিবার জানিয়েছে শ্রীলঙ্কা পুলিশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের এই মহারণে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইকে ঘিরে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ লঙ্কান কর্তৃপক্ষ।

কলম্বো পুলিশের মুখপাত্র এফ টি উটলার সাংবাদিকদের জানান, শ্রীলঙ্কা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য অত্যন্ত বিশেষ এবং নিশ্ছিদ্র ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশের সঙ্গে সংহতি জানিয়ে পাকিস্তানের পক্ষ থেকে ম্যাচটি বয়কটের ঘোষণার পর কয়েক সপ্তাহ ধরে এক চরম অনিশ্চয়তা বিরাজ করছিল। এই সংকট নিরসনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে নিবিড় আলোচনা চলে।

এমনকি টুর্নামেন্টের সহআয়োজক হিসেবে ইতোমধ্যে শেষ করা প্রস্তুতির বিপুল আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে পাকিস্তান সরকারকে সিদ্ধান্ত বদলের জন্য বিশেষভাবে অনুরোধ জানায় শ্রীলঙ্কা সরকার।

প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েক নিজে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ফোন করে ম্যাচটি খেলার জন্য দলকে কলম্বোয় পাঠানোর অনুরোধ জানান। উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে ভারতের জন্য এটিই তাদের নিজ দেশের বাইরে প্রথম ম্যাচ।


বয়কটের ঘোষণার ফলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা দূর করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে লঙ্কান প্রশাসন। সরকার জানিয়েছে, দুই তিক্ত প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

উটলার জানান, দুই দলের খেলোয়াড়দের জন্য বিশেষ সশস্ত্র রক্ষী মোতায়েন করা হবে। বিমানবন্দরে পা রাখা থেকে শুরু করে পুনরায় বিমানে চড়া পর্যন্ত তাদের সার্বক্ষণিক সশস্ত্র নিরাপত্তা প্রদান করা হবে।

ম্যাচটি সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা থাকলেও দর্শকদের অন্তত চার ঘণ্টা আগে স্টেডিয়ামে আসার অনুরোধ জানানো হয়েছে। উটলার বলেন, বিকেল ৩টা থেকেই স্টেডিয়ামের সব প্রবেশপথ খুলে দেওয়া হবে। আমরা জনসাধারণের কাছে অনুরোধ করছি, তারা যেন যতটা সম্ভব দ্রুত মাঠে চলে আসেন।

 

বিশ্বকাপ ফুটবল মানেই কোটি কোটি ভক্তের উন্মাদনা, গ্যালারি ভরা দর্শকের চিৎকার আর বিশ্ববাসীর নজর। কিন্তু আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে...
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের সাথে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ফিফা বিশ্বকাপে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান। শনিবার ইরান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে,...
আসন্ন বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ড্রোনের মাধ্যমে সৃষ্ট সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা এবং আকাশপথ সুরক্ষিত করতে ট্রাম্প প্রশাসনের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের দুই প্রভাবশালী...
ইরানের জাতীয় ফুটবল দল বিশ্বকাপের জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছে, তবে টুর্নামেন্টে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির সরকার। ইরানের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী আহমাদ দুনিয়ামালি এই তথ্য নিশ্চিত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর