ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলাতেই কলম্বো যাচ্ছেন বুলবুল!

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪১ পিএম

রোববার কলম্বোর প্রেমাদাসায় ভারত ও পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচটি শুধু একটি রোমাঞ্চকর ক্রীড়া লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না; বরং এটি এশিয়ার পাঁচটি ক্রিকেট বোর্ডের শীর্ষ পর্যায়ের ‘ক্রিকেট কূটনীতির’ এক গুরুত্বপূর্ণ মঞ্চ হতে যাচ্ছে। আইসিসি চেয়ারম্যান জয় শাহের কলম্বোয় আসার কথা রয়েছে, যার উপস্থিতিতে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একটি অনানুষ্ঠানিক অথচ তাৎপর্যপূর্ণ বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে।

এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভারতীয় সংসাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদন জানিয়েছেন, বুলবুল কলম্বোয় উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারত-পাকিস্তান ম্যাচ দেখার পাশাপাশি গত কয়েক সপ্তাহের তিক্ততা ও উত্তপ্ত বাক্যবিনিময় শেষে ভারতীয় বোর্ডের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে তিনি আগ্রহী।

সাম্প্রতিক প্রশাসনিক টানাপোড়েন কাটিয়ে বিসিসিআই এবং আইসিসির সঙ্গে পুনরায় সুসম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রকাশ করেছেন বিসিবি প্রধান। জানা গেছে, আঞ্চলিক সম্প্রীতি বজায় রাখতে আইসিসি নিজেই এই সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে। আমিনুল ইসলাম জানান, এই হাই-প্রোফাইল ম্যাচের আমন্ত্রণ সরাসরি আইসিসির পক্ষ থেকেই এসেছে। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি বিশ্বকাপের এই বিশাল আবেগকে কাজে লাগিয়ে এশিয়ার প্রভাবশালী সদস্যদের মধ্যে ঐক্য ফেরাতে চাইছে।


আমিনুল ইসলাম বলেন, আইসিসি একটি সিদ্ধান্ত নিয়েছে। আইসিসির প্রধান অংশীদার হলো এই পাঁচটি এশীয় দেশ। ১৫ তারিখের ভারত-পাকিস্তান ম্যাচে তারা চাইছে এশিয়ার পাঁচটি দেশের প্রতিনিধিরাই মাঠে একসঙ্গে উপস্থিত থাকুক, একসঙ্গে বসে খেলা দেখুক এবং একে অপরের সঙ্গে আলাপ-আলোচনা করুক।

এই কৌশলগত সমাবেশের মূল লক্ষ্য হলো সাম্প্রতিক বৈরিতা নিরসন করা এবং মাঠের লড়াইয়ের মতো প্রশাসনিক দিকটিকেও শক্তিশালী রাখা। এশীয় ক্রিকেটের নীতি-নির্ধারকদের একই টেবিলে এবং একই গ্যালারিতে নিয়ে আসার মাধ্যমে আইসিসি আশা করছে, অস্থির সময়কে পেছনে ফেলে এই অঞ্চলের ক্রিকেটে পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন লক্ষ্যের একটি নতুন সুযোগ তৈরি হবে।

এআরএস
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি নিয়ে আবারও নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। সাবেক তারকা ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে গঠিত এই কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা...
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ওঠা ফিক্সিংয় বা ম্যাচ গড়াপেটার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে,...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর