নিরাপত্তা পেলে বিশ্বকাপে অংশ নেবে ইরানি ফুটবল দল

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পিএম

ইরানের জাতীয় ফুটবল দল বিশ্বকাপের জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছে, তবে টুর্নামেন্টে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির সরকার। ইরানের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী আহমাদ দুনিয়ামালি এই তথ্য নিশ্চিত করেছেন। ইরানের তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী দুনিয়ামালি বলেন, যুক্তরাষ্ট্রে আমাদের জাতীয় দলের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা হলে আমরা বিশ্বকাপে অংশ নেব। তিনি আরও যোগ করেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।

আগামী ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরানের বিশ্বকাপ মিশন শুরু হওয়ার কথা। সূচি অনুযায়ী তাদের গ্রুপ পর্বের সব খেলা যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই টিম মেলির বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ আগামী বৃহস্পতিবার শেষ হতে চলায় এই শঙ্কা আরও ঘনীভূত হয়েছে।

ভূ-রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও খেলোয়াড়দের অনুশীলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, জাতীয় দল বিশ্বকাপে নাও যেতে পারে, কিন্তু যদি আমরা অংশগ্রহণ করি, তবে আমাদের প্রস্তুত থাকতে হবে। পেশাদার জায়গা থেকে আমাদের দায়িত্ব হলো প্রস্তুতি সম্পন্ন করা। জানা গেছে, আগামী ১০ মে থেকে এক সপ্তাহব্যাপী ইরানের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে।

এর আগে গত মাসে ইরান ফুটবল ফেডারেশন নিরাপত্তা শঙ্কায় তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নেওয়ার জন্য ফিফার কাছে আবেদন করেছিল। তবে ফিফা সেই দাবি নাকচ করে দিয়ে জানায়, বিশ্বকাপের নির্ধারিত সূচি অপরিবর্তিত থাকবে। লজিস্টিক সমস্যার কারণ দেখিয়ে মেক্সিকোতে ইরানের ম্যাচ সরিয়ে নেওয়ার সম্ভাবনাও নাকচ করে দেয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বুধবার আশাবাদ ব্যক্ত করে বলেন, ইরান শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলবে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে এক সোশ্যাল মিডিয়া পোস্টে মন্তব্য করেছিলেন যে, নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে আসা সমীচীন হবে না। ট্রাম্পের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা ইনফান্তিনো অবশ্য পাল্টা যুক্তিতে বলেন, ইরানকে আসতেই হবে। তারা তাদের দেশের মানুষের প্রতিনিধিত্ব করছে। খেলোয়াড়রা খেলতে চায় এবং তারা যোগ্য দল হিসেবেই সুযোগ পেয়েছে।

নিরাপত্তা নিশ্চিত হওয়ার সবুজ সংকেত পেলে ইরান দল শক্তিশালী উপস্থিতি জানান দিতে প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন দুনিয়ামালি। গত মাসে তুরস্কে কঠোর নিরাপত্তা ও সীমিত সংবাদমাধ্যমের উপস্থিতিতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে ইরান।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরান সফর শুরু করবে। এরপর ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা। যদি তারা নকআউট পর্বে উত্তীর্ণ হতে পারে, তবে পরবর্তী ম্যাচগুলোও যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এআরএস
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
আমেরিকার পেশাদারি ফুটবলের আসর মেজর লিগ সকারের (এমএলএস) শীর্ষস্থানের লড়াইয়ে যেন বড়সড় ধাক্কা খেল ইন্টার মায়ামি। শনিবার রাতে ন্যাশভিলের ঘরের মাঠে ৪-১ গোলের বিশাল ব্যবধানে চূর্ণ হয়েছে বর্তমান...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর