অস্ট্রেলিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ: কামিন্স

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৩:০১ পিএম

ডারউইনে বাংলাদেশের কাছে ঐতিহাসিক ৯ উইকেটের লজ্জাজনক হারের পর কোনো অজুহাত দাঁড় করাতে চান না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। প্রথম টেস্টে বাংলাদেশ সব দিক থেকে তাদের ছাড়িয়ে গেছে বলে অকপট স্বীকারোক্তি দিয়েছেন তিনি। পাশাপাশি ম্যাকাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্টের একাদশে রদবদল বা পরিবর্তনের ইঙ্গিতও দিয়ে রেখেছেন এই অজি দলপতি।

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কামিন্স বলেন, আমাদের প্রস্তুতি বেশ নিখুঁত ছিল। তাই হারের কোনো অজুহাত আমরা দেব না। বাংলাদেশ সত্যিই দুর্দান্ত খেলেছে। ম্যাচের প্রথম দিনে উইকেটে কিছুটা সাহায্য থাকলেও আমাদের আরও বেশি সময় ব্যাট করা উচিত ছিল। পরবর্তীতে বোলিংয়েও আমরা তাদের কোনো প্রভাব ফেলতে পারিনি। ম্যাচের সব বিভাগেই তারা আমাদের ব্যাকফুটে ঠেলে দিয়েছে।


প্রথম ইনিংসে টস জিতে ব্যাট করার কামিন্সের সিদ্ধান্ত পরবর্তীতে প্রশ্নের মুখে পড়ে, কারণ অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে গুটিয়ে যায়। বিপরীতে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৪২৬ রানের পাহাড় গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে তুলে নেয়। ওপেনার জেক ওয়েদারল্ড (২৩ ও ০) এবং তিন নম্বরে থাকা মার্নাস লাবুশেন দুই ইনিংসেই ব্যর্থ হওয়ায় তাঁরা এখন কড়া পর্যালোচনার মুখে।

আগামী সপ্তাহে দ্বিতীয় টেস্টে একাদশে কোনো পরিবর্তন আসবে কি না- এমন প্রশ্নে কামিন্স জানান, মাঠ থেকে সবেমাত্র বের হওয়ায় তাড়াহুড়ো করে মন্তব্য করা যাবে না। তবে দল বিপর্যয়ে পড়লে নিশ্চিতভাবেই রণকৌশল ও কম্বিনেশন নিয়ে আলোচনা হয়। একই সাথে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে অজি ব্যাটাররা একসঙ্গে বসে নিজেদের ঘাটতিগুলো শুধরে নেবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং চ্যানেল সেভেনে ডারউইন টেস্টের চতুর্থ দিনের খেলা শুরুর আগেই একাদশে পরিবর্তনের পক্ষে সোচ্চার হন। পন্টিংয়ের মতে, অস্ট্রেলিয়া দলের জন্য এখন নতুন রক্ত সঞ্চালন বা পুনর্গঠন শুরু করার উপযুক্ত সময় এসেছে। তিনি সোজা জানান, ব্যাটারদের টানা ব্যর্থতার পর এখন ওপেনিং বা তিন নম্বর পজিশনে নতুন কাউকে সুযোগ দেওয়ার সঠিক মুহূর্ত এটি।


ব্যাটিং ও বোলিংয়ের চরম ব্যর্থতার মাঝেও অস্ট্রেলিয়ার জন্য দুটি বড় ইতিবাচক দিক ছিল জোশ হ্যাজলউড ও ক্যামেরন গ্রিনের পারফরম্যান্স। ইনজুরি কাটিয়ে ফেরা অভিজ্ঞ পেসার হ্যাজলউড প্রথম ইনিংসে ৮৯ রান দিয়ে ৬ উইকেট শিকার করে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।

অন্যদিকে, চাপের মুখে থাকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ঘরের মাঠে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি উদযাপন করেন। হ্যাজলউডের ফিটনেস ও বিশ্বমানের বোলিং এবং ক্যামেরন গ্রিনের ধৈর্যশীল ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেন অধিনায়ক কামিন্স। তবে, ম্যাকাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলের সামাল দিতে বাকিদেরও দায়িত্ব নিতে হবে বলে মনে করেন তিনি।

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো

একাত্তর/এআরএস
জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নতুন বল হাতে পাওয়ার পর দক্ষিণ আফ্রিকার তিনটি উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। তবে প্রথম ইনিংসে এখনো ১৪ রানে পিছিয়ে...
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৪০০ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে একটি উইকেট হারালেও দ্বিতীয় সেশনে দাপট দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই সেশনে কোনো উইকেট নিতে পারেনি...
মেয়ের জন্মদিনে সেঞ্চুরি করে সেই ইনিংস তাকে উৎসর্গ করলেন লিটন দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই মার্কো ইয়ানসেনের বলে পুল করে চার মেরে শতরানের দেখা পান তিনি। এটি টেস্টে...
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সের সবুজ ঘাসের পিচে শুরুটা হয়েছিল রীতিমতো দুঃস্বপ্নের মতো। কাগিসো রাবাদার আগুনে বোলিংয়ের সামনে মাত্র ২২ রানেই ৩ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল বাংলাদেশ, ঠিক সেখান থেকেই...
যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি পার্ল হারবার হামলার অন্যতম প্রাচীন এবং প্রবীণতম জীবিত মার্কিন সামরিক ভেটেরান ফ্রিমান জনসন ১০৬ বছর বয়সে পরলোকগমন করেছেন। গত শনিবার  ম্যাসাচুসেটসের সেন্টারেভিলে নিজের বাসভবনে...
রাজধানীর মিরপুর, মহাখালী এবং বাড্ডা এলাকায় মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে রাত ১০টা ২০ মিনিটের মধ্যে পৃথক এই তিনটি ঘটনায় নগরজুড়ে...
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ ও স্থানীয় সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
গোপালগঞ্জে চলমান অস্থিরতা, নাশকতা এবং বিশৃঙ্খল কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিরোধে সরকারের কাছ থেকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর