দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিকুর রহিম

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম

কুঁচকির চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া ম্যাচটির আগে শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান জানান, প্রথম টেস্ট চলাকালে মুশফিক বাম দিকের কুঁচকিতে তীব্র ব্যথার কথা জানিয়েছিলেন। টেস্ট শেষে তার এমআরআই স্ক্যান করানো হয়। পরীক্ষার ফলাফলে পেলভিক হাড়ের চারপাশে প্রদাহ ও অস্বস্তির বিষয়টি ধরা পড়েছে।

তিনি আরও জানান, শারীরিক ধকল কাটিয়ে উঠতে এবং চোটের অবনতি ঠেকাতে মুশফিকের জরুরি বিশ্রাম ও সুনির্দিষ্ট পুনর্বাসন প্রয়োজন। এ কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না তিনি।

দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। জোহানেসবার্গের ওয়ান্ডার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই টেস্টের প্রথম ইনিংসে কোনো রান করতে পারেননি মুশফিক। দ্বিতীয় ইনিংসে করেন ২২ রান।

একাত্তর/কেআই
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে প্রথম টেস্টের তৃতীয় দিনে দাপুটে ব্যাটিং করেছে ভারত। দিন শেষে সফরকারীদের সংগ্রহ চার উইকেটে ৪৮৬ রান। রানের পাহাড় গড়ার পথে বিরল এক কীর্তি গড়েছে দলটি। ৯৪ বছরের টেস্ট...
প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সেই ঘাটতি পেরিয়ে বাংলাদেশ লিড নিতে পেরেছে মাত্র ১১ রানের। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ১২ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম...
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস হার এড়িয়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে একের পর এক উইকেট হারিয়ে বড় ব্যবধানে হারের শঙ্কায় পড়েছে দল। শেষ স্বীকৃত ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজও আউট হয়ে যাওয়ায়...
বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১২৪.১ ওভার ব্যাট করে ৫৫৭ রানে অলআউট হয়েছে দলটি। অন্যদিকে, এক ইনিংসে সর্বোচ্চ আটটি ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের...
গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে আরও ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর ফলে জেলায় বিজিবির মোট মোতায়েনের সদস্য সংখ্যা দাঁড়াচ্ছে ৫৫ প্লাটুনে।
মানুষের ন্যূনতম বা কোনো নিয়ন্ত্রণ ছাড়াই লক্ষ্যবস্তু শনাক্ত করে হামলা চালাতে সক্ষম স্বয়ংক্রিয় মারণাস্ত্র—যা ‘কিলার রোবট’ নামে পরিচিত, নিয়ন্ত্রণে জাতিসংঘের বহুল প্রতীক্ষিত আলোচনা শেষ হয়েছে এক...
আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ লক্ষে জেলার ২৬ হাজার দৃষ্টিহীন মানুষের চোখে আলো ফেরাতে বিনামূল্যে...
দেশে খাতভিত্তিক খেলাপির হারে এমনিতেই এগিয়ে পোশাক শিল্প। তারওপর, চলমান শ্রম অস্থিরতা সেই শঙ্কা বাড়িয়ে তুলছে কয়েকগুণ। এরই মধ্যে কমতে শুরু করেছে স্বাভাবিক লেনদেন। উৎপাদন ও রপ্তানি পর্যায়েও বাড়ছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর