ইরাকের বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুনে নিহত চার, আহত ৩৫

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

দক্ষিণ ইরাকের বসরার উত্তরে অবস্থিত হারথা বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। শনিবার ভোরের এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। ফায়ার সার্ভিস ও বেসামরিক প্রতিরক্ষা দলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

ইরাকের সিকিউরিটি মিডিয়া সেল জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টার দিকে (গ্রিনিচ মান সময় ০৩:০০) আগুন লাগে এবং দ্রুত তা বিদ্যুৎকেন্দ্রের পাশের আবাসিক বাড়িঘরে ছড়িয়ে পড়ে। আগুনে দগ্ধ হয়ে এবং ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হতাহতদের অধিকাংশই ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর বাসিন্দা।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানিয়েছে, অগ্নিনির্বাপক কর্মীদের তৎপরতায় বেসামরিক প্রতিরক্ষা দল আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রটিতে গ্যাস সরবরাহকারী একটি পাইপলাইনে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে গ্যাস পাইপলাইনের মারাত্মক ক্ষতিগ্রস্ত অংশ দেখা গেছে; চারপাশের মাটি কালো হয়ে গেছে এবং পুরো এলাকায় ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

বিস্ফোরণের কারণ অনুসন্ধান এবং দায়ীদের চিহ্নিত করতে জরুরি তদন্তের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। নিরাপত্তা কর্মকর্তারা জানান, হারথা বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ৮০০ মেগাওয়াট হলেও অগ্নিকাণ্ডের আগে এটি প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছিল।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে কয়েক দশকের অপর্যাপ্ত বিনিয়োগ, দুর্বল রক্ষণাবেক্ষণ এবং প্রচণ্ড গ্রীষ্মের মাসগুলোতে চাহিদার সাথে তাল মেলাতে না পারার কারণে ইরাকের বিদ্যুৎ অবকাঠামো দীর্ঘদিন ধরেই সংকটে রয়েছে। এর আগেও দেশটির বিভিন্ন সাবস্টেশন ও বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড ও কারিগরি ত্রুটির কারণে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে।

তথ্যসূত্র: রয়টার্স

 

 

একাত্তর/এআরএস
হরমুজ প্রণালী দিয়ে গোপনে চলাচলের চেষ্টার সময় নৌমাইনে আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায় বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালীতে ইরানের সামুদ্রিক ট্রাফিক নিয়মনীতি অমান্য করায় তিনটি তেলের ট্যাংকারে শক্তিশালী বিস্ফোরণের পর ভয়াবহ আগুন ধরে গেছে। রোববার...
মধ্যপ্রাচ্যের অত্যন্ত কৌশলগত ও সংবেদনশীল জ্বালানি পথ হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলে একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের নৌবাহিনী শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ঘোষিত...
জার্মানির দক্ষিণাঞ্চলীয় বাভারিয়া রাজ্যের অ্যালপাইন পর্বতমালার চূড়ায় অবস্থিত হিটলারের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক অবকাশ কেন্দ্র কেলস্টাইন হাউস ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি প্রাসাদটি...
গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে আরও ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর ফলে জেলায় বিজিবির মোট মোতায়েনের সদস্য সংখ্যা দাঁড়াচ্ছে ৫৫ প্লাটুনে।
মানুষের ন্যূনতম বা কোনো নিয়ন্ত্রণ ছাড়াই লক্ষ্যবস্তু শনাক্ত করে হামলা চালাতে সক্ষম স্বয়ংক্রিয় মারণাস্ত্র—যা ‘কিলার রোবট’ নামে পরিচিত, নিয়ন্ত্রণে জাতিসংঘের বহুল প্রতীক্ষিত আলোচনা শেষ হয়েছে এক...
আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ লক্ষে জেলার ২৬ হাজার দৃষ্টিহীন মানুষের চোখে আলো ফেরাতে বিনামূল্যে...
দেশে খাতভিত্তিক খেলাপির হারে এমনিতেই এগিয়ে পোশাক শিল্প। তারওপর, চলমান শ্রম অস্থিরতা সেই শঙ্কা বাড়িয়ে তুলছে কয়েকগুণ। এরই মধ্যে কমতে শুরু করেছে স্বাভাবিক লেনদেন। উৎপাদন ও রপ্তানি পর্যায়েও বাড়ছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর