শৈশবের ক্লাবের বিপক্ষে মাঠে নামছেন মেসি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২২ এএম

প্রি-সিজনের শেষ ম্যাচে শুরুর একাদশে থাকবেন তো এলএমটেন? কোচ বললেন মেসি এখন পুরোপুরি ফিট, খেলবেন পুরো নব্বই মিনিট। ইন্টার মায়ামি স্টারকে নিয়ে এমনই আপডেট দিলেন ম্যানেজার তাতা মার্তিনো।

এশিয়া সফরে ইনজুরিতে বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। শুক্রবার সকাল সাড়ে ৬টায় ইন্টার মায়ামির বিপক্ষে খেলবে মেসির শৈশবের ক্লাব নিউয়েল’স ওল্ড বয়েজ।

এই লাল-কালো জার্সিটা মেসির কত যে আপন, সেটা বিশ্বসেরা কখনোই করেননি গোপন। সুযোগ পেলেই নিউওয়েলস ওল্ড বয়েসের জার্সিটা গায়ে জড়িয়ে ফিরে যান শৈশবের সেই রূপকথার দিনগুলোতে।

ছিলেন নিউওয়েলস ওল্ড বয়েসের সমর্থক সেখান থেকে ছয় বছর বয়সে সেই ক্লাবেরই ইয়্যুথ একাডেমিতে যোগ দেন। ১৩ বছর বয়সে রোসারিও থেকে চলে যান বার্সেলোনার ঘরে।

আজ এতো বছর পর আবারো মেসি আর নিউওয়েলস ওল্ডবয়েজের রিইউনিয়ন। তবে এবারে ওল্ড বয়েজের হয়ে নয় বরং বিপক্ষে মাঠে নামবেন ওল্ড মেসি। ছয় বছরের ছোট্ট ক্যারিয়ারে রোসারিওর ক্লাবটার হয়ে ২৩৪ গোল করেছিলেন মেসি। এবারে সুযোগ সেই ক্লাবটার বিপক্ষেই গোল করার। দিনটা স্পেশাল মায়ামি ম্যানেজারের জন্যও, তার অতীতের সাথেওতো জড়িয়ে ওল্ডবয়েজ। তবে ম্যাচে আগে মিলিয়ন ডলারের প্রশ্ন হলো মেসি খেলবেন তো? সমর্থকদের আশ্বস্ত করলেন তাতা মার্তিনো।

বলেন, মেসি এখন পুরোপুরি ফিট। আশা করি নিউওয়েলস ওল্ডবয়েজের বিপক্ষে ও শুরু থেকেই খেলবে। আমরা চেষ্টা করছি এমএলএস সিজনের আগে এই ম্যাচ দিয়েই মেসি শেপে ফিরুক।

এমএলএসের নতুন মৌসুম শুরুর আগে এটাই ঘরের মাঠে ইন্টার মায়ামির প্রথম ম্যাচ একই সাথে প্রি-সিজনের শেষ ম্যাচ। দু;স্বপ্নের মতো এক প্রিসজিন কাটিয়েছে ইন্টার মায়ামি। ছয় ম্যাচ খেলে তিন হার, দুই ড্র জয় মাত্র একটা। তার ওপর মেসির ইনজুরি নিয়ে ধোঁয়াশা।

হংকংয়ে না খেলিয়ে কেনো জাপানে খেলানো হলো মেসিকে তা নিয়ে তৈরি করা হলো ইস্যু। পরিস্থিতি চলে যায় নাগালের বাইরে। হংকংয়ের সমর্থদের তোপের মুখে পড়ে চীনে বাতিল করতে হয়েছে আর্জেন্টিনার ম্যাচ।

বাজে সময় সঙ্গী করে ২১ তারিখ এমএলএসের নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে ইন্টার মায়ামি। এবারের লক্ষটা লিগ শিরোপা। লিওনেল মেসি মূল ভরসা।

সবার আগে আর্জেন্টাইন সুপারস্টারে কাটাতে হবে সব ফারা। শুরুর কাছেই হয়তো সৌভাগ্য লেখা আছে তাই এই যাত্রায় ওল্ডবয়েজের কাছেই এলএমটেন।

একাত্তর/আরএ
তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
টুর্নামেন্ট শুরুর আগ মূহুর্তে ফেভারিট দলগুলোর পারফরম্যান্স ঘিরে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি সমানভাবে আলোচনায় জায়গা করে নিয়েছে সম্ভাব্য চমক দেওয়া কিছু দলও।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর