শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দলে চমক

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪২ পিএম

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে দেশে আসছে শ্রীলঙ্কা। চার মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর ১৩ মার্চ থেকে চট্টগ্রামে ওয়ানডে।

সিরিজ দুটির জন্য দল ঘোষণা করেছে বিসিবি। দুই সিরিজের একটিতেও নেই সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে স্থান পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অফস্পিনার আলিস আল ইসলাম। তার সঙ্গে দেড় বছর পর আরও টি-টোয়েন্টিতে ফিরছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ।

আরও ফিরছেন তাইজুল ইসলাম ও নাঈম শেখ। বাদ পড়েছেন, রনি তালুকদার, শামীম পাটোয়ারি ও আফিফ হোসেন।

মঙ্গলভার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিসিবি।

এদিকে টি-টোয়েন্টিতে বিজয়, সৌমা না থাকলেও তাদের নাম উঠেছে তিন ম্যাচের ওয়ানডের স্কোয়াডে। ৫০ ওভারের ফরম্যাটে অভিষেক হতে পারে আলিসেরও।

টি-টোয়েন্টি দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, নাইম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং আলিস আল ইসলাম।

ওয়ানডে দল (দুই ম্যাচের জন্য)

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা সিরিজের সূচি

১ মার্চ: শ্রীলঙ্কা ক্রিকেট দলের ঢাকায় আগমন

টি-টোয়েন্টি

৪ মার্চ: প্রথম টি-টোয়েন্টি, সিলেট, সময়: সন্ধ্যা ৬টা।

৬ মার্চ: দ্বিতীয় টি-টোয়েন্টি, সিলেট, সময়: সন্ধ্যা ৬টা।

৯ মার্চ: তৃতীয় টি-টোয়েন্টি, সিলেট, সময়: বিকাল ৩টা।

ওয়ানডে

১৩ মার্চ: প্রথম ওয়ানডে, চট্টগ্রাম, সময়: দুপুর ২.৩০টা।

১৫ মার্চ: দ্বিতীয় ওয়ানডে, চট্টগ্রাম, সময়: দুপুর ২.৩০টা।

১৮ মার্চ: তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম, সময়: সকাল ১০টা।

একাত্তর/এসি
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর