এবার সত্যিই রিয়ালে যোগ দিচ্ছেন এমবাপে

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৫ পিএম

পিএসজি ছাড়ছেন কিলিয়ান এমবাপে... খবরটা পুরনো। তবে নতুন শঙ্কা এতো টাকা স্যালারি দিয়ে এমবাপেকে দলে নিতে পারবে তো? সেই প্রশ্নের উত্তর দিলেন লা লিগা প্রেসিডেন্ট। বললেন যতো টাকাই লাগুক রিয়াল মাদ্রিদ এমবাপেকে নিতে একবারেই প্রস্তুত।

কিলিয়ান এমবাপে আর তার দলবদল, এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। রীতিমত হার মানায় সিরিয়াল নাটককেও। সেই ২০১৭ সালে শুরু, সাত বছর ধরে রিয়াল মাদ্রিদ এমবাপেকে দলে নিতে চেষ্টা চালিয়েই যাচ্ছে। এতো লম্বা সময় ধরে আর কোনো ফুটবলারের ট্রান্সফার নিয়ে আলোচনা হয়েছে কিনা কে জানে?

এই মুহূর্তে চলছে এমবাপে নাটকের সেকেন্ড হাফ। সবশেষ যে আপডেট তাতে বলা হচ্ছে ৯৯ শতাংশ নিশ্চিত সামার শেষেই রিয়ালে পা রাখছেন ফরাসী স্ট্রাইকার।

এই খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়তেই মরা কান্না যেন ফরাসী জুড়ে। নেইমার মেসিতো গেলোই শেষ ভরসা ঘরের ছেলে সেও ছাড়ছে ঘর। সমর্থকদের মনে ভয় তারকাদের হারিয়ে আবারো কী আড়ালেই চলে যাবে ফরাসী লিগ।

এদিকে, স্পেন জুড়ে খুশির জোয়ার। রাজপথে চলছে সমর্থকদের আনন্দ মিছিল। সবার প্রত্যাশা এমবাপের হাত ধরেই নতুন যুগে পা রাখবে রিয়াল মাদ্রিদ।

আপাতত চুক্তি নিয়ে যা খবর, পাঁচ বছরের জন্য রিয়ালে আসতে চলেছেন বিশ্বকাপজয়ী। যা কার্যকর হবে জুলাই থেকে। রিয়ালে মৌসুম প্রতি এমবাপের বেতন হবে ১৫ থেকে ২০ মিলিয়ন ইউরো। সাইনিং বোনাস ও অন্যান্য বোনাস সহ যা দাঁড়াবে প্রায় ৫০ মিলিয়ন ইউরোতে। 

শঙ্কা একটাই বিশ্ব অর্থনীতির যা হাল তাতে ফাইনান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম মেনে সবকূল রক্ষা করে রিয়াল মাদ্রিদ কি পারবে কিলিয়ান এমবাপেকে চূড়ান্ত সাইন করাতে। সব শঙ্কা উড়িয়ে লা লিগা প্রেসিডেন্ট হ্যাবিয়ের তেবাস জানিয়েছে নো টেনশন ডু ফুর্তি। রিয়াল মাদ্রিদ ফুল রেডি।

প্রেসিডেন্ট হ্যাবিয়ের বলেছেন, অর্থনৈতিকভাবে রিয়াল মাদ্রিদ খুব ভালো অবস্থানে আছে। এমবাপেকে কেনার জন্য সবধরণের প্রস্তুতিই ক্লাবটা নিচ্ছে। তার জন্য অন্য কোনো খেলোয়াড় বিক্রির প্রয়োজন নেই।

এতকিছুর পরও কিন্তু নিশ্চিত হওয়ার সুযোগ নাই। কারণ এখনো বাকি ১ শতাংশ নিশ্চয়তা। রিয়ালে যোগ না দিয়ে যদি পিএসজিতেই থেকে যান এমবাপে তবে অবাক হওয়ার কিছুই থাকবে না। কে না জানে সবার সব জল্পনাতে জল ঢেলে গোল দিতে বেশ পটু এই স্ট্রাইকার।

একাত্তর/আরএ
মাঠে গোল করে উল্লাসে মেতে ওঠা, পরমুহূর্তেই রেফারি লাল কার্ড উঁচিয়ে ধরা- এমন নাটকে হয়তো সিনেমাকেও হার মানায়! ম্যাচের উত্তেজনায় প্রতিপক্ষ ফুটবলারের চুল টেনে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন রিয়াল...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চ, গোলবন্যা আর নাটকীয়তার এক অবিস্মরণীয় রাতে ফুটবলবিশ্ব সাক্ষী হলো ৪৬টি গোলের মহোৎসব। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ এবং নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের...
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর ও হাই-ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ম্যানচেস্টার সিটি এবং প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)। উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের এই মহারণে...
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ফ্রান্সে ছড়িয়ে পড়া অভূতপূর্ব বিক্ষোভ, সহিংসতা ও লুটপাটের দায় সরাসরি অভিবাসীদের ওপর চাপিয়ে ফের চরম বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের...
বর্তমান সরকার দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষকে সাথে নিয়ে এক ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে তুলতে চায় বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে, সরকার যখন সবাইকে সাথে নিয়ে...
আগামী ২৬ অক্টোবর সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্ব এশিয়ার এই পরাশক্তির সাথে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগের সুদৃঢ় সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতেই প্রধানমন্ত্রীর...
হাড় ক্ষয়জনিত জটিল রোগ অস্টিওপোরোসিস প্রতিরোধ ও চিকিৎসার সুফল সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে ৬৪ জেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর