কোপায় ড্র দিয়ে শুরু ব্রাজিলের

আপডেট : ২৫ জুন ২০২৪, ০৯:৪৯ এএম

কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচটা সুখকর হলো না ব্রাজিলের জন্য। জয় দিয়ে কোপা আমেরিকায় শুরু করতে পারলো না সেলেসাওরা। নিজেদের থেকে ৪৭ ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষে সহজ এক জয়ই প্রত্যাশা করেছিলেন ব্রাজিলের ভক্তরা। কিন্তু ভক্তদের প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়নি মাঠে থাকা ১১ তারকার।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করে সেলেসাওরা। পুরো ম্যাচে ৭৩ শতাংশ বল নিজেদের দখলে রাখলেও কোনো গোল করতে পারেনি দরিভাল জুনিয়রের দল।

ক‍্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে একটু ঢিমেতালে শুরু হওয়া ম‍্যাচে সপ্তম মিনিটে প্রথম সুযোগ পায় ব্রাজিল। ডান দিক থেকে দানিলোর লম্বা পাস পেয়ে দারুণ গতিতে এগিয়ে যান রাফিনিয়া। তবে দুরূহ কোণ থেকে গোলের চেষ্টায় সফল হননি স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ফরোয়ার্ড। পোস্ট ঘেঁষে দাঁড়ানো কোস্টারিকা গোলরক্ষক পাত্রিক সেকেইরা কর্নারের বিনিময়ে রক্ষা করেন হাঁটু দিয়ে।

পাঁচ মিনিট পর একটুর জন‍্য জালের দেখা পাননি রদ্রিগো। ডি বক্সের বাইরে লুকাস পাকেতার কাছ থেকে বল পেয়ে পায়ের কারিকুরিতে ভেতরে ঢুকে যান রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। জায়গা খুব বেশি না থাকলেও দারুণ দক্ষতায় সবাইকে এড়িয়ে নেন আড়াআড়ি শট। সেটি একটুর জন‍্য থাকেনি লক্ষ‍্যে।

কোস্টারিকাকে প্রবল চাপে রাখা ব্রাজিল ২৯তম মিনিটে বল পাঠায় জালে। কিন্তু ভিএআর রেফারির সঙ্গে তিন মিনিটের বেশি সময় কথা বলে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

৪২তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের চমৎকার ক্রসে ডি বক্সের মাথা থেকে আরেকটি লক্ষ‍্যভ্রষ্ট শটে ব্রাজিলের হতাশা বাড়ান পাকেতা। এর একটু আগে ডি বক্সে হ‍্যান্ডবলের জন‍্য ব্রাজিলের একটি জোরাল আবেদনে সাড়া দেননি রেফারি।

বিরতির পর শুরু থেকেই কোস্টারিকার কঠিন পরীক্ষাই নিয়েছে ব্রাজিলের অ্যাটাকিং লাইনআপ। বল দখল, গোলে শট সবকিছুতেই এগিয়ে ছিল সেলেসাওরা। কিন্তু কাজের কাজটা করা হয়নি। এমনকি ৬৩ মিনিটে লুকাস পাকেতার শট সবাইকে ফাঁকি দিলেও ফিরে আসে গোলবার থেকে। এরপরেই ব্রাজিল কোচ মাঠে নামান এন্ড্রিককে। ব্রাজিলের খেলার ধার বাড়ে আরেক দফায়।

মাঠে নেমেই স্কোরশিটে নাম তুলতে পারতেন এন্ড্রিক। কিন্তু তাকে হতাশ করেছেন কোস্টারিকার গোলরক্ষক প্যাট্রিক সেকুইয়েরা। পুরো ম্যাচেই তিনি ছিলেন অসাধারণ। বিশেষ করে দ্বিতীয়ার্ধে অন্তত দুইবার দলকে নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা করেছেন। ৭৯ মিনিটে গুইলার্মো অ্যারানার ডিবক্সের বাইরে থেকে নেয়া শট যেভাবে ফিরিয়েছেন, তাতে বিস্ময় জাগাটাই স্বাভাবিক।

বদলি নামা ব্রুনো গিমারায়েসও সুযোগ পেয়েছিলেন কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি কেউই। একেবারে কোস্টারিকার রক্ষণ কাঁপিয়ে বল বেরিয়ে যায় গোলবারের পাশ দিয়ে। শেষ পর্যন্ত গোল না পাওয়ার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।

এই ড্রয়ের ফলে কোপা আমেরিকার ডি গ্রুপে ১ পয়েন্ট নিয়ে দুইয়ে রইল ব্রাজিল। কলম্বিয়া নিজেদের প্রথম ম্যাচে জয় নিয়ে আছে এই গ্রুপের শীর্ষে।

একাত্তর/আরএ
বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
ব্রিসবেনে অনুষ্ঠিত রক্তগরম করা দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সফরসূচির একমাত্র জয়টি তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ৯৫...
আগের ম্যাচে শেষ মুহূর্তের ড্রয়ের দুঃস্বপ্ন মুছে অবশেষে স্বরূপে ফিরল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল! ব্রিসবেনের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একপর্যায়ে ২-১ গোলে পিছিয়ে পড়ে হারের শঙ্কায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর